• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বান্দরবান

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিবান্দরবান
৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৪
অ+
অ-
মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ফুলতলির ৪৮ নম্বর সীমান্ত পিলারের মিয়ানমার অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে তরিকুল নামে এক যুবক আহত হয়েছেন। এ ঘটনায় তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বিজ্ঞাপন

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত তরিকুল কক্সবাজার রামুর কাউয়ার খোপ এলাকার আবদুর রশিদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাজাহারুল ইসলাম চৌধুরী।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে গরু পাচার চক্রের সদস্যরা নামমাত্র মজুরিতে শ্রমিক হিসেবে এলাকা এবং এলাকার বাইরের লোকজনকে মিয়ানমারে গরু আনতে পাঠায়। চক্রটির হয়ে গরু আনতে সীমান্তের ৪৮ নম্বর পিলারের মিয়ানমারের অভ্যন্তরে গেলে সেখানে মিয়ানমার সেনাবাহিনী ও বিদ্রোহী বাহিনীর আগে থেকে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি উপজেলার দোছড়ি ও নাইক্ষংছড়ি সদর ইউপির ফুলতলির ৪৭, ৪৮ ও ৪৯ নম্বর সীমান্ত পিলারের মিয়ানমারের অভ্যন্তরে পৃথক স্থলমাইন বিস্ফোরণে আরও তিনজন আহত হওয়ার ঘটনা ঘটে।

মো. শহীদুল ইসলাম/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মিয়ানমারবিস্ফোরণ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

নারায়ণগঞ্জে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে বিস্ফোরণ, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও এগিয়ে আসতে হবে

জাতিসংঘের দূত টম অ্যানড্রুজরোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও এগিয়ে আসতে হবে