• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নাটোর

নাটোরে উপজেলা, পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনাটোর
৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৭
অ+
অ-
নাটোরে উপজেলা, পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

নাটোরে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি। রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে নাটোর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সমন্বয়ক (রাজশাহী বিভাগ) বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাড. সৈয়দ শাহীন শওকত ও সহসাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) আমিরুল ইসলাম খান আলিম।

সভায় সভাপতিত্ব করেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক মো. রহিম নেওয়াজ। সঞ্চালনা করেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।

সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়, ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে নাটোর জেলার সব উপজেলা/পৌর, ইউনিয়ন/ওয়ার্ড ইউনিট বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। অচিরেই এসব ইউনিটে বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী। তিনি ঢাকা পোস্টকে বলেন,  বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের নেতৃত্বে আজ ঢাকায় জেলা বিএনপির নব গঠিত আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলার সব উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করেন তিনি। এ সময় তিনি এসব ইউনিটে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে কমিটি সম্পন্ন করে জেলা সম্মেলনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা প্রদান করেন।

গোলাম রাব্বানী/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি : প্রধানমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান