• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পিরোজপুর

পিরোজপুরে আ.লীগ নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপিরোজপুর
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১২
অ+
অ-
পিরোজপুরে আ.লীগ নেতা গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. লাইকুজ্জামান মিন্টুকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বিজ্ঞাপন

রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুর সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের নভেম্বর মাসে কাউখালি উপজেলার বেকুটিয়া নতুন বাজার এলাকায় বিএনপির পোস্টার লাগানোকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় কাউখালী থানায় একটি মামলা দায়ের হয়। উক্ত মামলায় তাকে সন্দেহজনক হিসেবে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারের পরে রাতে তাকে কাউখালী থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল পিরোজপুর থেকে তাকে গ্রেপ্তার করে রাতে কাউখালী থানায় হস্তান্তর করেন। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শাফিউল মিল্লাত/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার