• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সুনামগঞ্জ

অপারেশন ডেভিল হান্ট : সুনামগঞ্জে দুই চেয়ারম্যানসহ গ্রেপ্তার ১৩  

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিসুনামগঞ্জ
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪১
অ+
অ-
অপারেশন ডেভিল হান্ট : সুনামগঞ্জে দুই চেয়ারম্যানসহ গ্রেপ্তার ১৩  
শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাত্তার মিয়া ও বাহড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু

সুনামগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে গত ৪৮ ঘণ্টায় দুই ইউপি চেয়ারম্যানসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন- ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাত্তার মিয়া, ৩নং বাহড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহান উদ্দিন, জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রমজান আলী, বংশীকুন্ডা দক্ষিণ ইউপির ৪নং ওয়ার্ড কমিটির শ্রমিক লীগের সভাপতি মো. খোকন মিয়া, জগন্নাথপুর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. কামরুল হাসান তেরা মিয়া, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি মো. আকরামিন হোসেন, ইসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জানে আলম, জাহাঙ্গীরনগর ইউনিয়নের যুবলীগের সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শফিকুল ইসলাম, তাহিরপুর বড়দল দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জলিল মিয়া, দিরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ ও ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ।

আরও পড়ুন

ডেভিল হান্ট অভিযানে ককটেল হামলা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২
ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অপারেশন চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন ঢাকা পোস্টকে বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় ‘অপারেশন ডেভিল হান্ট’ চালানো হচ্ছে। আমরা অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে, যাতে জেলার জনগণ নিরাপদে থাকতে পারে।

বিজ্ঞাপন

তামিম রায়হান/এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অপারেশন ডেভিল হান্টগ্রেফতারচেয়ারম্যানআওয়ামী লীগযুবলীগছাত্রলীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

চুরি করা এটিএম কার্ড দিয়ে ঈদের কেনাকাটা করছিলেন তারা

চুরি করা এটিএম কার্ড দিয়ে ঈদের কেনাকাটা করছিলেন তারা

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক