• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুমিল্লা

কুমিল্লায় বাস চাপায় সাংবাদিক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকুমিল্লা
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:২০
অ+
অ-
কুমিল্লায় বাস চাপায় সাংবাদিক নিহত

কুমিল্লায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বাসের চাপায় জসীম উদ্দিন চৌধুরী নীলয় (৪০) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের ফকিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জসীম উদ্দিন চৌধুরী নীলয় চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের দশবাহ গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে। তিনি বেসরকারি এশিয়ান টেলিভিশনের নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন

ক্রীড়া অনুষ্ঠানে ‘জয় বাংলা’ গান, প্রধান শিক্ষককে শোকজ
বিজিবির মানবিক উদ্যোগে মায়ের শেষ দেখা পেলেন ভারতীয় মেয়ে
একটা সুষ্ঠু-অবাধ নির্বাচনের অপেক্ষা করছি : গয়েশ্বর

বিজ্ঞাপন

মিয়ারবাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, নিহত জসীম উদ্দিন চৌধুরী চৌদ্দগ্রামের বাসিন্দা হলেও তিনি এশিয়ান টেলিভিশনের নাঙ্গলকোট উপজেলায় কর্মরত ছিলেন। প্রতিদিন মোটরসাইকেলে করে নাঙ্গলকোটে পেশাগত দায়িত্ব পালন করতে যেতেন। রাতে আবার নিজ গ্রামে ফিরে আসতেন।

বুধবার রাতে কর্মব্যস্ততা শেষ করে বাড়ি ফেরার পথে চৌদ্দগ্রাম উপজেলার ফকিরবাজার এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি অজ্ঞাত বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

আরিফ আজগর/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনাসাংবাদিক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

আটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় সন্তানসহ পুলিশ কর্মকর্তা আহতআটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত