• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকিশোরগঞ্জ
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৪
অ+
অ-
কিশোরগঞ্জে কৃষক লীগ নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় কৃষক লীগ নেতা শফিকুল আলম ভূঁইয়া হেভেনকে (৫২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার অষ্টবর্গ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম সদর উপজেলার অষ্টবর্গ এলাকার নুরুল আলম ভূঁইয়ার ছেলে। তিনি কিশোরগঞ্জ লতিবাবাদ ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই তারা আত্মগোপনে চলে যান।

র‍্যাব সূত্র জানায়, গত ৫ আগস্ট বিকেল সাড়ে ৪টায় কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন নগুয়া সিএনজি স্টেশন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। উক্ত গণমিছিলে কতিপয় দুষ্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা করে এবং এতে অনেক ছাত্র-জনতা গুরুতর আহত হন।

এ ঘটনায় গত বছরের ৯ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা হয়। আর এ মামলার আসামি হিসেবে র‍্যাব তাদের গ্রেপ্তার করে। পরে তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের সব অভিযান অব্যাহত রয়েছে।

মোহাম্মদ এনামুল হক হৃদয়/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারকৃষক লীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২