• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নোয়াখালী

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনোয়াখালী
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১২
অ+
অ-
নোয়াখালীতে ২৪ ঘণ্টায় আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

নোয়াখালীতে ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও যৌথ বাহিনী। এ নিয়ে গত ৭ দিনে ৭২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম। এর আগে শনিবার জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর থেকে নোয়াখালীর ৯ উপজেলায় অভিযান পরিচালনা করে আসছে যৌথবাহিনী। তার ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় সুধারাম থানা থেকে দুইজন, বেগমগঞ্জ থানা থেকে দুইজন, কোম্পানীগঞ্জ থানা থেকে দুইজন ও হাতিয়া থানা থেকে একজনকে গ্রেপ্তার করে। এসব অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশ একযোগে কাজ করছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুধারাম মডেল থানার ছাত্রলীগের সক্রিয় সদস্য নাঈমুল ইসলাম বিকি (৩২), যুবলীগের সক্রিয় সদস্য আব্দুল্লাহ আল মামুন পিয়াল (৩৮), বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান (৫২), কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন (৪৫), পৌরসভা যুবলীগের সদস্য তানভীর হোসেন (৩৯) ও হাতিয়া আওয়ামী লীগের সক্রিয় সদস্য রুবেল হোসেন (২৭)।

বিজ্ঞাপন

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম ঢাকা পোস্টকে বলেন, অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান। যা ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশের মতো নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গত ৭ দিনে ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে এ অভিযান অব্যাহত থাকবে।

হাসিব আল আমিন/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আওয়ামী লীগগ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার