• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুষ্টিয়া

সড়কে স্কুলছাত্র নিহত, ঘাতক ট্রলিতে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকুষ্টিয়া
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩২
অ+
অ-
সড়কে স্কুলছাত্র নিহত, ঘাতক ট্রলিতে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা

কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় ইব্রাহিম আলী (৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় প্রতীতি বিদ্যালয়ের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ট্রলিটি ভাঙচুর করে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা।

বিজ্ঞাপন

নিহত ইব্রাহিম কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকার রুহুল আমিনের ছেলে। সে প্রতীতি বিদ্যালয়ের প্লে শ্রেণির ছাত্র। এতে গুরুতর আহত হয়েছেন তার দাদি আনোয়ারা খাতুন। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালের নিজ বাড়ি থেকে দাদির সঙ্গে স্কুলের উদ্দেশ্যে রওনা হয় ইব্রাহিম। স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির বালুবোঝাই ট্রলির ধাক্কায় ইব্রাহিম ও তার দাদি আনোয়ারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা ইব্রাহিমকে মৃত্যু ঘোষণা করেন। তার দাদি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ দুর্ঘটনা পর ট্রলি ফেলে চালক পালিয়ে যায়। বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রলি ভাঙচুর করে ও আগুন জ্বালিয়ে দেয়। একই সঙ্গে সড়ক অবরোধ করে নিরাপদ সড়কের দাবি জানান। এতে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ, প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং সদস্যরা ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিসের দল গাড়ির আগুন নিভিয়ে দেন। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা সড়কে যানবাহন চলাচলের জন্য সড়ক ফাঁকা করে দেন এবং যানচলাচল  স্বাভাবিক করেন। 

বিজ্ঞাপন

এ বিষয়ে কথা বলার জন্য কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, বালুবাহী ট্রলির ধাক্কায় ইব্রাহিম নিহত হয়েছেন। তার দাদি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক চালক পলাতক। তবে হেলপারকে আটক করেছে পুলিশ। 

রাজু আহমেদ/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনামৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর