• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পটুয়াখালী

ইটবোঝাই ট্রলির চাপায় স্কুল শিক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপটুয়াখালী
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০০
অ+
অ-
ইটবোঝাই ট্রলির চাপায় স্কুল শিক্ষার্থী নিহত

পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে ইটবোঝাই ট্রলির চাপায় মো. বাপ্পী হোসেন (১৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেনে। তিনি শারিকখালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

বিজ্ঞাপন

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ফকির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাপ্পী ইটবাড়িয়া গ্রামের মো. শাহাদাত হোসেনের ছেলে।

আরও পড়ুন

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ফেনীতে পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত বেড়ে ৬
ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২০

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে বাপ্পী খালার বিয়ের জন্য চুল কাটাতে সেলুনে যান, ফেরার পথে বাড়ির সামনের সড়কে মুজাহিদ মিয়ার ইটভাটা থেকে আসা ইটবোঝাই একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ট্রলির চালক মো. ইলিয়াস ও তার হেলপার ট্রলি রেখে পালিয়ে যান।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ট্রলির চালক ও হেলপার পলাতক রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনামৃত্যুদুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর