• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. শরীয়তপুর

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিশরীয়তপুর
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৮
অ+
অ-
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের বিরুদ্ধে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষের নেতৃত্ব শরীয়তপুরের পালং বাজারে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় হারু ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার থেকে ১৮ কেজি চমচম জাতীয় মিষ্টি ধ্বংস করা হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। 

বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা শেষে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির (ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা) কমল চন্দ্র সরকার জানান, নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৬৫ এর ২ ধারা মোতাবেক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষ বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করেছেন। আদালত পালং বাজারের ৬টি খাবারের দোকানে অভিযান পরিচালনা করে খাবারের নমুনা সংগ্রহ করেছেন। এছাড়াও হারু ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারের ১৮ কেজি চমচম জাতীয় মিষ্টি ধ্বংস করা হয়েছে। সংগৃহীত নমুনাগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে পরবর্তীতে আদালত সিদ্ধান্ত গ্রহণ করবেন। এছাড়াও বাজারের খাবার দোকান মালিক-কর্মচারীদের বিধি অনুযায়ী বিশুদ্ধ খাদ্য তৈরি ও পরিবেশনে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন আদালত। 

বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনার সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসসহ পুলিশ ও র‌্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সাইফ রুদাদ/আরএআর 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

শ্যোন-অ্যারেস্ট আদেশ প্রত্যাহারে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী রিয়াদের জামিন