• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বান্দরবান

‘আওয়ামী লীগ সরকারের আমলের সব কার্যক্রম অবৈধ’

জেলা প্রতিনিধি, বান্দরবান 
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩২
অ+
অ-
‘আওয়ামী লীগ সরকারের আমলের সব কার্যক্রম অবৈধ’

অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের ৬ মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তি দেওয়া হয়নি। দ্রুত সময়ের মধ্যে এ টি এম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত ও দলীয় নিবন্ধন এবং প্রতীক ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান করছি,অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

বিজ্ঞাপন

জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবানে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার আমির এস এম আব্দুস সালাম আজাদ।   

পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আউয়ালের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন— জেলা শাখার সহসভাপতি  অ্যাডভোকেট আবুল কালাম,  সদর উপজেলার সভাপতি অ্যাডভোকেট সোলাইমান, পৌরসভার সভাপতি হারুনুর রশিদ, জেলা শিবিরের সভাপতি কলিম উল্লাহসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলের সব কার্যক্রম অবৈধ। এ টি এম আজহারুল ইসলাম ১৩ বছরেরও বেশি সময় ধরে কারাগারে আটক আছেন। তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। দেশবাসী আশা করেছিল যে, জুলুম-নির্যাতনের শিকার এটিএম আজহারুল ইসলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তিলাভ করবেন। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

খুলনায় মুখোমুখি অবস্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপি
স্বৈরাচারমুক্ত দেশে জামায়াত এখনো বৈষম্যের শিকার : গোলাম পরওয়ার
দেশ বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকব : তারেক রহমান

বক্তারা দ্রুত সময়ের মধ্যে এ টি এম আজহারুল ইসলামের মুক্তি, দলীয় নিবন্ধন এবং প্রতীক ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।  অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। 

মো. শহীদুল ইসলাম/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’