• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নাটোর
যাত্রীবাহী বাসে ডাকাতি

দায়িত্বে অবহেলার অভিযোগে বড়াইগ্রাম থানার ওসি ক্লোজড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনাটোর
২১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১১
অ+
অ-
দায়িত্বে অবহেলার অভিযোগে বড়াইগ্রাম থানার ওসি ক্লোজড

রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতি ও দুই নারী যাত্রীকে শ্লীলতাহানীর ঘটনায় অভিযোগ না নেওয়াসহ দায়িত্বে অবহেলার অভিযোগে নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজুল ইসলামকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জ উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান।

ডিআইজি মোহাম্মদ শাহজাহান ঢাকা পোস্টকে বলেন, বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানীর ঘটনায় ভুক্তভোগীরা থানায় সেবা নিতে গিয়ে কাঙ্ক্ষিত সেবা পাননি বলে প্রতীয়মান হয়েছে। এ কারণে তাকে নাটোর পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে। ওসির দায়িত্বে অবহেলার কারণে বিষয়টি ধীরে ধীরে জটিল আকার ধারণ করেছে। আজ বিকেলে বড়াইগ্রাম থানা পরিদর্শন করেছি। ঘটনাস্থল এলাকায় গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি, ভুক্তভোগীদের সঙ্গেও যোগাযোগ করছি। আশা করছি দ্রুত সময়ের ভেতরে ঘটনার রহস্য উদঘাটন করতে পারবো।

বিজ্ঞাপন

গোলাম রাব্বানী/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কম খরচে পারফেক্ট ঈদ ট্যুর—গাজীপুরের ৫ স্পটেই মিলবে সব আনন্দ

কম খরচে পারফেক্ট ঈদ ট্যুর—গাজীপুরের ৫ স্পটেই মিলবে সব আনন্দ

টানা ১০ দিন ভোমরা স্থলবন্দরে বন্ধ আমদানি-রপ্তানি, চলবে যাত্রী পারাপার

টানা ১০ দিন ভোমরা স্থলবন্দরে বন্ধ আমদানি-রপ্তানি, চলবে যাত্রী পারাপার

ঈদের আনন্দ দ্বিগুণ করতে ঘুরে আসুন জামালপুরের সেরা দর্শনীয় স্থান

ঈদের আনন্দ দ্বিগুণ করতে ঘুরে আসুন জামালপুরের সেরা দর্শনীয় স্থান

ঝালকাঠি পৌরসভার খাল খননে অনিয়ম, ঠিকাদারকে শোকজ

ঝালকাঠি পৌরসভার খাল খননে অনিয়ম, ঠিকাদারকে শোকজ