• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. দিনাজপুর

দিনাজপুরে মহাসড়কে আলু ফেলে কৃষক-ব্যবসায়ীদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিদিনাজপুর 
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৫
অ+
অ-
দিনাজপুরে মহাসড়কে আলু ফেলে কৃষক-ব্যবসায়ীদের বিক্ষোভ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় কোল্ডস্টোরেজের ভাড়া বাড়ার প্রতিবাদে ও অহেতুক হয়রানি বন্ধের দাবিতে আলুচাষি ও আলু ব্যবসায়ীরা মহাসড়ক অবরোধ করেছেন। 

বিজ্ঞাপন

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে মানববন্ধন চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে কৃষকেরা আলু ফেলে দিয়ে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করেন। মহাসড়ক অবরোধের ফলে রাস্তার দুই ধারে দূর পাল্লার শত শত গাড়ি আটকে যানজটের সৃষ্টি হয়। 

মানববন্ধনে আলুচাষি ও আলু ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মালেক বলেন, আলুচাষি ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে পুঁজি হারাচ্ছে। আলু উৎপাদনে চাষিরা আলু চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ঘাটতি পূরণে ভারত থেকে আলু আমদানি করতে হয়। কোল্ড স্টোরেজের মালিকরা নিজের ইচ্ছামতো ভাড়া বৃদ্ধি করাসহ তাদের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে গত ৩ ফেব্রুয়ারি জেলা প্রশাসক বরারব লিখিত আবেদন করলেও কোনো সমাধান পাওয়া যায়নি বলেই আজ আমরা রাস্তায় নেমেছি।

মহাসড়ক অবরোধের সংবাদ পেয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  ফজলে এলাহী ও বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর ঘটনাস্থলে এসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে মহাসড়কের অবরোধ তুলে নিতে অনুরোধ জানালে আন্দোলনকারীরা কোনো কথা না শুনে কোল্ডস্টোরজে তালা মারার ঘোষণা দেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসির নেতৃত্বে একটি টিম বীরগঞ্জ উপজেলার কোল্ডস্টোরেজগুলোতে তালা মারলে অবরোধকারীরা দুপুর ১টায় সড়ক অবরোধ তুলে নেন।

বিজ্ঞাপন

সোহাগ গাজী/আরকে 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অবরোধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাইবান্ধায় ভিজিএফের চাল না পেয়ে সড়ক অবরোধ

গাইবান্ধায় ভিজিএফের চাল না পেয়ে সড়ক অবরোধ

জামালপুরে তেল না পেয়ে মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধ

জামালপুরে তেল না পেয়ে মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধ

বকেয়া বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

শেরপুরে ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে দ্বন্দ্ব, ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ

শেরপুরে ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে দ্বন্দ্ব, ইউপি চেয়ারম্যান অবরুদ্ধ