• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মুন্সীগঞ্জ

গার্মেন্টসকর্মীকে গণধর্ষণের কথা স্বীকার করলেন দুই যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমুন্সীগঞ্জ
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৮
অ+
অ-
গার্মেন্টসকর্মীকে গণধর্ষণের কথা স্বীকার করলেন দুই যুবক

মুন্সীগঞ্জের সিরাজদিখানে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে স্বামীর কাছে ফেরার সময় এক গার্মেন্টসকর্মীকে (২৯) গণধষর্ণের কথা স্বীকার করেছেন গ্রেপ্তার দুই যুবক। ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তুলে নিয়ে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তি দিয়েছেন তারা। 

বিজ্ঞাপন

রোববার ( ২৩ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জ আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন গ্রেপ্তার মো. বাবুল। এর আগে গ্রেপ্তার নুরুল ইসলাম নুরু শনিবার দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের পরির্দশক রাশেদ খান চৌধুরি। 

তিনি বলেন, গার্মেন্টসকর্মীকে ধর্ষণের ঘটনায় দুই দিনে দুই আসামি দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণ শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে এ ঘটনায় ২১ ফেব্রুয়ারি সিরাজদিখান থানায় মামলা করেন ভুক্তভোগী নারী।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ৬ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ থেকে সিরাজদিখান থানার মোল্লাবাজার সিএনজি স্ট্যান্ডের উদ্দেশ্যে আসার পথে সন্ধ্যা পৌনে ৭টার দিকে সিরাজদিখান উপজেলার বালুচর ডিসি প্রজেক্টের সামনে রাস্তার পৌঁছালে এই মামলার আসামি মো. রহিম (৩২) ও মো. আরিফ সরকার (৩০) অটোরিকশা থামিয়ে ওই গার্মেন্টসকর্মীকে পথরোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে অটোরিকশা চালককে তাড়িয়ে দেয়। পরে উপজেলার বালুরচর ডিসি প্রজেক্টের ভেতরে ধলেশ্বরী নদীর পাড়ে নিয়ে নুরুল ইসলাম নুরু (৩৫), মো. রহিম (৩২), মো. আরিফ সরকার (৩০), মো. বাবুল (৩৩) ও মো. সোলেমান (৩০)  রাত ১১টা পর্যন্ত পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে ভয়ভীতি দেখিয়ে রাস্তায় চলমান একটি অটোরিকশায় তুলে দেয়।  এ ঘটনায় বাবুল ও নুরুকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনো তিন আসামি পলাতক রয়েছে।

বিজ্ঞাপন

নির্যাতনের শিকার ওই গার্মেন্টসকর্মী জানান, ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় অটোরিকশায় তিনি স্বামী শাকিলের কাছে আসছিলেন। ডিসি প্রজেক্টের সামনে পৌঁছামাত্র অভিযুক্তরা অটোরিকশা থামিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তাকে অটোরিকশা থেকে নামিয়ে ডিসি প্রজেক্টের ভেতরে ধলেশ্বরী নদীর পাড়ে ঝোপঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। 

২১ ফেব্রুয়ারি মামলার বিষয়ে জানতে চাইলে ওই নারী বলেন, আমাকে ভয় ভীতি দেখিয়েছে, মারধর করেছে। সে কারণে ৬ ফেব্রুয়ারি মামলা করতে পারিনি। তাই ২১ ফেব্রুয়ারি সিরাজদিখান থানায় মামলা করেছি। আমি ওই নরপশুদের বিচার চাই।

এ ব্যাপারে সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, গার্মেন্টসকর্মীকে গণধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুই আসামি দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

ব.ম শামীম/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ধর্ষণগ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক