• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মেহেরপুর

মেহেরপুরে চালককে হত্যার পর ভ্যান ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকখুলনা
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৯
অ+
অ-
মেহেরপুরে চালককে হত্যার পর ভ্যান ছিনতাই

মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান-বাদিয়াপাড়া মাঠে আতিউর রহমান (৩৫) নামের এক ভ্যানচালককে হত্যা করে ভ্যান ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাদিয়াপাড়ার রাস্তার পাশে একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

পুলিশের ধারণা, তার ভ্যান ছিনতাই করতেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। নিহত আতিউর রহমান গাংনী উপজেলার করমদি গ্রামের মাঠপাড়া এলাকার রহিদুল ইসলামের ছেলে।

আরও পড়ুন

১৫ বছরের কিশোরীকে ধর্ষণ : আসামি হবি গ্রেপ্তার
ভারতে গৃহবধূকে ফুঁসলিয়ে হোটেলে নিয়ে চার যুবকের গণধর্ষণ

বিজ্ঞাপন

নিহতের স্ত্রী জুলেখা জানান, গত শনিবার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি আতিউর। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। রোববার সকালে ফেসবুকে ছবি দেখে তার লাশ শনাক্ত করি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, ছাতিয়ান ও বাদিয়াপাড়া মাঠের একটা কলাবাগানের মধ্য থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

মোহাম্মদ মিলন/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশহত্যাছিনতাই

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল