• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মুন্সীগঞ্জ

আমরা ডিসেম্বরে নির্বাচন করতে পারব : ইসি আনোয়ারুল ইসলাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমুন্সীগঞ্জ
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৬
অ+
অ-
আমরা ডিসেম্বরে নির্বাচন করতে পারব : ইসি আনোয়ারুল ইসলাম

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম বলেছেন, আমরা ডিসেম্বরকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করছি। আমরা প্রস্তুত। ইনশাআল্লাহ আমরা ডিসেম্বরে নির্বাচন করতে পারব। 

বিজ্ঞাপন

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষ্যে জেলা ও উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আনোয়ারুল ইসলাম বলেন, আপনারা দেখেছেন আমরা ঘরে ঘরে গিয়ে ইতোমধ্যে ভোটারদের তথ্য সংগ্রহ করেছি। এখন পুরোদমে রেজিস্ট্রেশনের কাজ চলছে। এ দেশের মানুষ ভোট দিতে আগ্রহী বলেই তারা উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভোটার হওয়ার জন্য কষ্ট করছেন। মাঠ প্রশাসনের কর্মকর্তারাও আন্তরিকভাবে সহযোগিতা করছেন। সমন্বিতভাবে ভোটার তালিকার কাজটি শেষ করার জন্য সবাই সচেষ্ট।

তিনি বলেন, আপনারা জানেন মাননীয় প্রধান উপদেষ্টা গত ১৬ ডিসেম্বর বক্তৃতায় বলেছেন ডিসেম্বর অথবা ২০২৬ সালের জুন নাগাদ নির্বাচন হবে। যদি ডিসেম্বরে নির্বাচন হয় তাহলে কিছু সংস্কার হবে। আর যদি বড় ধরনের সংস্কার হয় তাহলে আগামী বছরের জুনে নির্বাচন হবে। আমরা ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং আমরা বিশ্বাস করি ডিসেম্বর নাগাদ নির্বাচন করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

আনোয়ারুল ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে এক বছর সময় লাগবে। তাহলে ডিসেম্বরে (জাতীয় সংসদ) নির্বাচন করার আমাদের যে ঘোষণা, সে টাইমলাইনের মধ্যে করা সম্ভব হবে না। আমরা ডিসেম্বরকে সামনে রেখে সকল প্রস্তুতি সম্পন্ন করছি। 

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা নির্বাচন অফিসার মো. মোজাম্মেল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোছাম্মদ জোবাইদা খাতুন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমসহ ছয় উপজেলার সকল নির্বাচন অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব. ম শামীম/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন কমিশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না