• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঝিনাইদহ

সীমান্তে বাংলাদেশি যুবককে নির্যাতনের পর ফেলে গেল বিএসএফ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিঝিনাইদহ
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৩
অ+
অ-
সীমান্তে বাংলাদেশি যুবককে নির্যাতনের পর ফেলে গেল বিএসএফ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে এক বাংলাদেশি যুবককে মারধরের পর ফেলে রেখে যায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সীমান্তে টহল চলাকালীন সময়ে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বিজিবি সদস্যরা। বিএসএফের নির্যাতনের শিকার বিল্লাল সানা খুলনা পাইগাছার খড়িয়া টেমশাখালী গ্রামের আব্দুল মাজেদ সানার ছেলে।

আহতের স্ত্রী জহুরা খাতুন বলেন, দীর্ঘ পাঁচ বছর ধরে ভারতের কলকাতার মধ্যম গ্রামে শ্রমিকের কাজ করতেন বিল্লাল সানা। বুধবার দুপুরে বাংলাদেশে আসার উদ্দেশ্যে ৭-৮ জন এক সঙ্গে বের হন। পরে রাতে বিএসএফ তাদের দেখতে পেয়ে ধাওয়া করলে বাকিরা পালিয়ে গেলেও ধরা পড়েন। এক সময় বিএসএফ তার ওপর অমানসিক নির্যাতন শুরু করে। নির্যাতনের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে বিএসএফ তাকে মৃত ভেবে বাংলাদেশ সীমান্তে ফেলে চলে যায়। পরে মোবাইলে খবর পেলে বিকেলে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন স্বজনরা।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন ঢাকা পোস্টকে বলেন, ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

মহেশপুর ৫৮-বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রফিকুল আলম ঢাকা পোস্টকে বলেন, সীমান্ত টহলের সময় গুরুতর আহত অবস্থায় বিল্লালকে পাওয়া যায়। এ সময় তাকে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আব্দুল্লাহ আল মামুন/আরকে 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএসএফবিজিবি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজিবিতে আযান ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

বিজিবিতে আযান ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

সোনামসজিদে ৫৩ লাখ টাকার স্বর্ণসহ যুবক আটক

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

দুই আসনের ভোট : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক বুধবার

নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলায় ২ বিজিবি সদস্য আহত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবারীদের হামলায় ২ বিজিবি সদস্য আহত