• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ভোলা

এক দিন আগেই রোজা শুরু ভোলার ১০ গ্রামে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিভোলা
১ মার্চ ২০২৫, ০৯:২২
অ+
অ-
এক দিন আগেই রোজা শুরু ভোলার ১০ গ্রামে

সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রথম তারাবির নামাজ আদায় ও সাহরি খেয়ে পবিত্র মাহে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন ভোলার সাতকানিয়া মির্জাখালী দরবার শরীফ ও সুরেস্বর দরবার শরীফের অনুসারীরা।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রথম তারাবি ও সাহরি খাওয়ার মধ্যদিয়ে আজ শনিবার (১ মার্চ) থেকে প্রথম রোজা রেখেছেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, ভোলার সাত উপজেলার মধ্যে ভোলা সদর উপজেলা, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমুদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরায় উপজেলাতে প্রায় ৫ হাজার সাতকানিয়া মির্জাখালী দরবার ও সুরেস্বর দরবার শরীফের অনুসারী রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৩ হাজার অনুসারী রয়েছেন ভোলার বোরহানউদ্দিন উপজেলা টবগী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামে।

বোরহানউদ্দিনের টগবী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের যুবক মো. রুবেল ও মো. আকরাম বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার রাতে আমাদের গ্রামের মসজিদে প্রথম খতমে তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। রাতে সাহরি খেয়ে রোজা রেখেছি। প্রতিবছর আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করি।

বিজ্ঞাপন

ওই গ্রামের গ্রামের আমিন মিয়া চৌকদার বাড়ি জামে মসজিদ কমিটির সভাপতি মো. মাসুম পারভেজ বলেন, ভোলা জেলার ১০টি গ্রামে সাতকানিয়া মির্জাখালী দরবার ও সুরেস্বর দরবার শরীফের আমরা প্রায় ৫ হাজার অনুসারী আছি। তাদের মধ্যে প্রায় ৩ হাজার অনুসারী আছি বোরহানউদ্দিনের টগবী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগে রোজা শুরু করেছি এবং এক দিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করব।

মো. খাইরুল ইসলাম/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রোজারমজান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঘুমের কারণে শবে কদরে ইবাদতে ব্যাঘাত ঘটলে কী করবেন?

ঘুমের কারণে শবে কদরে ইবাদতে ব্যাঘাত ঘটলে কী করবেন?

শবে কদরে মুসল্লি শূন্য আল-আকসা, হয়নি ইতিকাফ

শবে কদরে মুসল্লি শূন্য আল-আকসা, হয়নি ইতিকাফ

ইতিকাফের সময় ভিডিও কলে কথা বলা যাবে?

ইতিকাফের সময় ভিডিও কলে কথা বলা যাবে?

আপনার জন্য কি ফিতরা দেওয়া ওয়াজিব? জেনে নিন নিয়ম

আপনার জন্য কি ফিতরা দেওয়া ওয়াজিব? জেনে নিন নিয়ম