• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নোয়াখালী

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ডেভিল হান্টে গ্রেপ্তার ২১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনোয়াখালী
২ মার্চ ২০২৫, ১৫:৩৪
অ+
অ-
নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ডেভিল হান্টে গ্রেপ্তার ২১

নোয়াখালীতে ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের নেতাকর্মীসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ নিয়ে গত ২১ দিনে ১৫৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২ মার্চ) বেলা ১১টায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম। এর আগে, শনিবার জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর থেকে নোয়াখালীর ৯ উপজেলায় অভিযান পরিচালনা করে আসছে যৌথবাহিনী। তার ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় সুধারাম মডেল থানার ১১ জন, হাতিয়া থানা থেকে তিনজন, চরজব্বর থানা থেকে চারজন এবং বেগমগঞ্জ, সেনবাগ ও হাতিয়া থানা থেকে একজন করে গ্রেপ্তার করা হয়। এসব অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, র‍্যাব, কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশ একযোগে কাজ করছে।

আরও পড়ুন

সারাদেশে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরো ৫৬৯ জন
জামালপুরে মিটিংয়ে এসে ৪ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বিজ্ঞাপন

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম ঢাকা পোস্টকে বলেন, অপারেশন ডেভিল হান্ট গত ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। অপরাধ দমনে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশের মতো নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় পুলিশের ২৭টি টহল, যৌথবাহিনীর পাঁচটি টহল ও ১৯টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গত ২১ দিনে ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার করতে এ অভিযান অব্যাহত থাকবে।

হাসিব আল আমিন/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারঅপারেশন ডেভিল হান্ট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার

চট্টগ্রামে প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

ফয়সালকে পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ ভারতে গ্রেপ্তার

চট্টগ্রামে ইপিজেডে ডাকাতি : গ্রেপ্তার ৪, লুণ্ঠিত মালামাল উদ্ধার

চট্টগ্রামে ইপিজেডে ডাকাতি : গ্রেপ্তার ৪, লুণ্ঠিত মালামাল উদ্ধার

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০