• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রাজশাহী

রিকশাচালককে জুতাপেটার ঘটনায় তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকরাজশাহী 
২ মার্চ ২০২৫, ১৭:৩৪
অ+
অ-
রিকশাচালককে জুতাপেটার ঘটনায় তদন্ত শুরু

রাজশাহীর পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসানের রিকশাচালককে জুতাপেটা করার ভিডিও ছড়ানোর ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতার। 

বিজ্ঞাপন

শনিবার (১ মার্চ) এক চিঠিতে জেলা প্রশাসক সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক মনিরা খাতুন ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজকে তদন্তের নির্দেশ দেন। তাদের আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

এর আগে গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) একটি সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, কোয়ার্টারের সামনে সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান এক রিকশাচালককে পায়ের জুতা খুলে পেটাচ্ছেন। পরে প্রাইভেটকারের ব্যাকডালা থেকে লাঠি বের করে চালকের শরীরে ও রিকশায় আঘাত করতে থাকেন তিনি। এ ছাড়া অশ্লীল ভাষায় গালাগাল করতেও দেখা যায় তাকে।

এই ভিডিও ছড়িয়ে পড়লে রোববার অফিসে যাননি সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান। আগামীকাল সোমবার পর্যন্ত দুই দিন ছুটি নিয়েছেন তিনি। আজ নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে ঘটনার জন্য তিনি অনুতপ্ত বলে উল্লেখ করেন। তিনি লেখেন, ‘এমন ঘটনা কি আর কারও জীবনে ঘটেনি? আমি অন্যায় করেছি। কিন্তু এত বড় শাস্তি কি আমার পাওনা ছিল?’ ওই ঘটনার জন্য তিনি নিঃশর্ত ক্ষমাও প্রার্থনা করেন। 

বিজ্ঞাপন

সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মনিরা খাতুন বলেন, জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে একটা চিঠি এসেছে। সরেজমিনের তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

শাহিনুল আশিক/এমএএস

 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জেলা প্রশাসক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি

২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন

তরুণদের সামনে বিদ্রোহী কবি নজরুলকে তুলে ধরার আহ্বান চট্টগ্রাম ডিসির

তরুণদের সামনে বিদ্রোহী কবি নজরুলকে তুলে ধরার আহ্বান চট্টগ্রাম ডিসির

‘উন্নত চিন্তা-চেতনার ঘাটতি থাকায় নারীরা যথাযথ সম্মান পাচ্ছেন না’

‘উন্নত চিন্তা-চেতনার ঘাটতি থাকায় নারীরা যথাযথ সম্মান পাচ্ছেন না’