• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. গাজীপুর

গাজীপুরে দেবরের ছুরিকাঘাতে ভাবির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিগাজীপুর
২ মার্চ ২০২৫, ২১:৩৫
অ+
অ-
গাজীপুরে দেবরের ছুরিকাঘাতে ভাবির মৃত্যু

গাজীপুরের কাপাসিয়ায় দেবরের ছুরির আঘাতে সৌদি প্রবাসীর স্ত্রী মোসা. বৃষ্টি আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২ মার্চ) দুপুরে কাপাসিয়া থানার বারিষাব ইউনিয়নের কুশদী গ্রামে নিহতের স্বামীর বাড়িতে দেবর ইলিয়াসের ছুরির আঘাতে গুরুতর আহত হন বৃষ্টি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

নিহত বৃষ্টি আক্তারের (২৪) বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের কুশদী গ্রামের মো. সেলিম মিয়ার সঙ্গে বিয়ের পর ওই বাড়িতে বসবাস করে আসছিলেন তিনি। স্বামী সেলিম মিয়া সৌদি প্রবাসী। ঘাতক দেবর মো. ইলিয়াস মিয়া (২০) একই গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে।

আরও পড়ুন

এতিম শিশুদের নিয়ে ইফতার করলেন সাতক্ষীরার ডিসি
পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

বিজ্ঞাপন

নিহতের স্বজনরা জানান, রোববার দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের কুশদী গ্রামে স্বামীর বাড়িতে মোসা. বৃষ্টি আক্তারকে ছুরিকাঘাত করে দেবর ইলিয়াস মিয়া। এতে বৃষ্টি গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় বৃষ্টি আক্তারকে উদ্ধার করে নরসিংদীর মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। হাসপাতালে নেওয়ার পথে বৃষ্টি আক্তার মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, আমরা বিষয়টি নিয়ে নিহতের স্বামীসহ পরিবারের অন্যান্য সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, ঘাতক দেবর ইলিয়াস ছিল বেকার ও মাদকাসক্ত। মাঝেমধ্যে প্রবাসী সেলিমের কাছে টাকা-পয়সা দাবি করতেন তিনি। কখনো দিতেন আবার কখনো দিতেন না। দুপুরে ইলিয়াসের মা টয়লেটে ও বাবা নামাজে থাকা অবস্থায় হঠাৎ বৃষ্টিকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যান ইলিয়াস। পরে বৃষ্টিকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।

শিহাব খান/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাবেক সংসদ সদস্য জিএম ফজলুল হক মারা গেছেন

সাবেক সংসদ সদস্য জিএম ফজলুল হক মারা গেছেন

টাঙ্গাইলে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

টাঙ্গাইলে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

অভিনেতা শামস সুমন মারা গেছেন

অভিনেতা শামস সুমন মারা গেছেন

ভাইরালের নেশায় মহাসড়কে ‘মরণ খেলা’ : ঝুঁকিতে যাত্রী ও পথচারী

ভাইরালের নেশায় মহাসড়কে ‘মরণ খেলা’ : ঝুঁকিতে যাত্রী ও পথচারী