• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. টাঙ্গাইল

টাঙ্গাইলে শিক্ষা সফরের বাসে ডাকাতির ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিটাঙ্গাইল
৩ মার্চ ২০২৫, ১৬:৩৯
অ+
অ-
টাঙ্গাইলে শিক্ষা সফরের বাসে ডাকাতির ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার

টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরের তিনটি বাসে ডাকাতির ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান। 

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন- রংপুরের শফিকুল ইসলাম শরিফ (১৯) ও রূপন চন্দ্র ভাট (২৪)। এ সময় তাদের কাছ থেকে একটি লুণ্ঠিত মোবাইল ফোন এবং ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়। এ নিয়ে পুলিশ এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করল।

পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ প্রথমে লুণ্ঠিত মালামালসহ চারজনকে গ্রেপ্তার করে। তারা স্থানীয় ডাকাত হিসেবে পরিচিত। গ্রেপ্তারকৃতদের ভিকটিমের মাধ্যমে যাচাই করে এ ঘটনায় জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে।পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত ২৭ ফেব্রুয়ারি গাজীপুর সদর এবং বাসান এলাকা থেকে ঘটনায় জড়িত শফিকুল ইসলাম শরিফ এবং রূপন চন্দ্র ভাটকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি লুণ্ঠিত মোবাইল ফোন এবং ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত দুইজন বর্তমানে পুলিশের রিমান্ডে রয়েছে। অন্য চারজন বর্তমানে টাঙ্গাইল জেলা কারাগারে রয়েছে।

আরও পড়ুন

তেঁতুলিয়ায় আটক ৫ ডাকাত টাঙ্গাইলে ডাকাতিতে জড়িত
বাসে ডাকাতির সময় কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি : পুলিশ সুপার

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত অন্য পাঁচজন গত শনিবার পঞ্চগড়ের তেঁতুলিয়া থানায় একটি বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হয়েছে। তাদের শোন অ্যারেস্ট দেখিয়ে টাঙ্গাইলে আনা হবে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন, গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকেরুল মওলা প্রমুখ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি ভোর পৌনে ৪টার দিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলাার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষা সফরের জন্য চারটি বাস নিয়ে নাটোরের গ্রীন ভ্যালি পার্কের উদ্দেশ্য রওনা দেন। ৪টার দিকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের লক্ষণের বাধা এলাকায় পৌঁছালে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বাস থামায় একদল ডাকাত। পরে ১০-১২ জনের ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে তিনটি বাসে থাকা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে। পরে বাসের যাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই ডাকাত দল পালিয়ে যায়। ডাকাতরা নগদ দেড় লাখ টাকা, এক ভরি স্বর্ণ, ১০টি স্মার্টফোন লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মারধরের শিকার হয়েছেন ওই বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর সাখাওয়াত হোসাইন রবিন ও অভিভাবক শহিদুল্লাহ তালুকদার। এ সময় কয়েকজন শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে থানায় মামলা করেন।

বিজ্ঞাপন

আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারঅপরাধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪