• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. লক্ষ্মীপুর

আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হত্যার হুমকি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিলক্ষ্মীপুর
৩ মার্চ ২০২৫, ১৭:৪২
অ+
অ-
আদালতের রায় বিরুদ্ধে যাওয়ায় বাদীকে হত্যার হুমকি

লক্ষ্মীপুরে দলিল বাতিল মামলায় আদালতের রায় বিবাদীর বিরুদ্ধে যাওয়ায় বাদীসহ তার পরিবারের সদস্যদের হত্যার হুমকির দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (৩ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ জানায় ভুক্তভোগী পরিবার।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী হনুফা খাতুন (৭০), তার ছেলে আব্দুল গণি ও পুত্রবধূ ফাতেমা আক্তার। হুমকির বিচার চেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে ১০৭ ধারায় মামলা করে হনুফার ছেলে গণি। ভুক্তভোগী হনুফা রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের বকসি হাওলাদার বাড়ির মৃত মোহাম্মদ মিয়ার স্ত্রী।

অভিযুক্তরা হলেন, রাখালিয়া গ্রামের বাসিন্দা মো. ইসমাইল, মুক্তার হোসেন, আবদুল মতিন, মো. দুলাল এবং পার্শ্ববর্তী সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের আরিফুর রহমান, হানিফ বেপারী ও নাছির আহমেদ।

সংবাদ সম্মেলনে হনুফা খাতুন ও তার বড় ছেলে আব্দুল গণি অভিযোগ করেন, বড় অংকের ব্যাংক ঋণ পাইয়ে দিতে হনুফার ছোট ছেলে হুমায়ুন কবিরকে অভিযুক্তরা কুবুদ্ধি দেয়। এতে কৌশলে হুমায়ুন তার মা হনুফা ও ভাই গণির কাছ থেকে তাদের জমি হেবা দলিল করে নেয়। একপর্যায়ে ওই জমি অভিযুক্তরা হুমায়ুনের কাছ থেকে হেবা দলিল করে লিখে নেয়। ঘটনাটি জানতে পেরে হনুফা তার ছেলে হুমায়ুনকে দেওয়া হেবা দলিল বাতিলের জন্য লক্ষ্মীপুর আদালতে মামলা দায়ের করেন। আদালত হেবা দলিল বাতিল করে রায় দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ইসমাইলসহ অন্য অভিযুক্তরা বাদী হনুফাসহ তার ছেলেকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় গণি বাদী হয়ে ২৬ ফেব্রুয়ারি আদালতে ১০৭ ধারায় রায়পুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আব্দুল গণি বলেন, ইসমাইলসহ অন্যরা আমাদের হুমকি দিচ্ছে। তারা জমি ফেরত না পেলে আমাদের হত্যা করবে। রোববার (২ মার্চ) রাখালিয়া বাজারে আমার দোকানে এসে তারা হুমকি দিয়েছে। এ বিষয়ে আমরা প্রতিকার চাই।

হাসান মাহমুদ শাকিল/এমএএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন জেলায় নতুন পুলিশ সুপার

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক