• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুমিল্লা

অনিয়মের অভিযোগে কুবির রেজিস্ট্রারকে বাধ্যতামূলক ছুটি

জেলা প্রতিনিধি
কুমিল্লা
৪ মার্চ ২০২৫, ০৭:৩৫
অ+
অ-
অনিয়মের অভিযোগে কুবির রেজিস্ট্রারকে বাধ্যতামূলক ছুটি

আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রার মো. মজিবুর রহমানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে।

বিজ্ঞাপন

সোমবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি রেজিস্ট্রার দলিলুর রহমান।

আদেশে বলা হয়, মো. মজিবুর রহমান মজুমদারের বিরুদ্ধে আনিত অভিযোগের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের নির্দেশক্রমে তাকে ৩ মার্চ থেকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হলো। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন এবং প্রচলিত নিয়ম অনুযায়ী সব সুযোগ-সুবিধা ভোগ করবেন।

বিজ্ঞাপন

তবে তিনি নিয়মিত বেতন-ভাতাদি পেলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। এসময় তিনি যানবাহন, টেলিফোন, মোবাইল ভাতা ও সংবাদপত্র সংক্রান্ত কোনো সুবিধা ভোগ করতে পারবেন না। তদন্তে দোষী সাব্যস্ত হলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার বাধ্যতামূলক ছুটি বহাল থাকবে।

এ বিষয়ে মো. মজিবুর রহমান মজুমদার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নেবে আমি মাথা পেতে নেব। তদন্ত কমিটি যেন স্বাভাবিকভাবে কাজ করতে পারে এজন্য আমাকে ছুটি দেওয়া হয়েছে। আমি চাইব যে, তদন্ত কমিটি যেন ঘটনার সত্যতা বের করতে পারে। সে কাজে আমার সহযোগিতা থাকবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগেও ২০১৮ সালে ২৭ ফেব্রুয়ারি বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে রেজিস্ট্রার পদ থেকে মো. মজিবুর রহমান মজুমদারকে বদলি করা হয়।

আরিফ আজগর/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুর্নীতি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

নকশাবহির্ভূত ভবন নির্মাণ : মামলার আসামি রাজউকের ৫ কর্মকর্তাসহ ৬

নকশাবহির্ভূত ভবন নির্মাণ : মামলার আসামি রাজউকের ৫ কর্মকর্তাসহ ৬

অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের দুর্নীতির খোঁজে দুদক

অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের দুর্নীতির খোঁজে দুদক