• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নারায়ণগঞ্জ

দালালের খপ্পরে পড়ে প্রবাসে গিয়ে লাশ হয়ে ফিরলেন সোনারগাঁয়ের কবির

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধিসোনারগাঁ (নারায়ণগঞ্জ)
৪ মার্চ ২০২৫, ১১:৪৪
অ+
অ-
দালালের খপ্পরে পড়ে প্রবাসে গিয়ে লাশ হয়ে ফিরলেন সোনারগাঁয়ের কবির

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ গ্রামের কবির হোসেন ভাগ্য ফেরাতে প্রবাসে গিয়ে লাশ হয়ে ফিরেছেন। 

বিজ্ঞাপন

সোমবার (৩ মার্চ) তার মরদেহ চরকিশোরগঞ্জ নিজ বাড়িতে নিয়ে আসা হয়। মরদেহ আনার পর তার বাড়িতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। সেখানে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে।

এ ঘটনায় নিহতের স্ত্রী কহিনুর বেগম বাদী হয়ে গত ১৯ জানুয়ারি বিকেলে সোনারগাঁ থানায় দু’জনকে আসামি করে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পুলিশ তদন্ত তো দূরের কথা ফোনেও তাদের সঙ্গে কথা বলেনি বলে অভিযোগ নিহতের পরিবারের। 

কোহিনূর বেগম বলেন, ‘আমার স্বামী দেশে ব্যবসা করত, কিন্ত ব্যবসার অবস্থা ভালো ছিল না। এ কারণে সংসারে স্বচ্ছলতা ফেরাতে সে তুরস্ক যাওয়ার স্বপ্ন দেখে। মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ীর কাইজ এলাকার জাহিদ (৪৫) ও তার বন্ধু কালাম হোসেন মান্নান (৫৫) নামে দুই আদম ব্যবসায়ী তাকে ৮ লাখ টাকার বিনিময়ে তুরস্ক নেওয়ার কথা বলে গত ৮ মাস পূর্বে উজবেকিস্তানে নিয়ে ছেড়ে দেয়। সেখানে দিনের পর দিন কোনো খোঁজ খবর না নিয়ে ফেলে রাখে এবং তুরস্ক নেওয়ার কথা বললে টালবাহানা করতে থাকে। পরবর্তী সময়ে ফোন করে তার অবস্থা অনেক খারাপ বলে পরিবারকে জানায়। ’

বিজ্ঞাপন

স্ত্রী কোহিনূর বেগম বলেন, ‘আমার স্বামীর অবস্থা খারাপ বলে দালালদের জানানো হলে তারা ব্যবস্থা নেওয়ার কথা বলে পুনরায় ৮০ হাজার টাকা নেয়।

কিন্তু গত ১৩ জানুয়ারি কবির হোসেন মারা গেছে বলে জানতে পারে পরিবার। মরদেহ ফেরত পাওয়ার জন্য একাধিকবার ফোন করা হলে উল্টো ক্ষতিপূরণ না দিয়ে বিভিন্নভাবে মামলার ভয়ভীতি ও হুমকি প্রদান করে দালালরা। 

নিহতের ফুফাতো ভাই রফিকুল ইসলাম বলেন, কবির হোসেনের দুই ছেলে, তিন মেয়ে। ভাগ্য ফেরাতে বিদেশ গিয়েছিল। কে জানতে তার এ পরিণতি হবে। তার দু’ চালা ঘরের দরজা পর্যন্ত নাই। পুরানো কাপড় ঘরের দরজা হিসাবে ব্যবহার করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে অভিযুক্ত আদম ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা হলে কল রিসিভ করে পরিচয় জানার পর মোবাইল বন্ধ করে দেয়।  

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার বসাককে একাধিকবার ফোন দেওয়ার হলে তিনি ফোন রিসিভ করেননি। 

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, অভিযোগের বিষয়টি আমার জানা নেই। তবে তিনি কোর্টে মামলা করার পরামর্শ দেন। কি কারণে এসআই ঘটনাস্থলে যাননি এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।  

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

মীমরাজ হোসেন/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যুপ্রতারণা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খিলগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

খিলগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের