• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রংপুর

আবু সাঈদ হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকরংপুর
৪ মার্চ ২০২৫, ১৯:১৩
অ+
অ-
আবু সাঈদ হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে ছাত্রলীগ নেতা

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী আকাশকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালত তাকে জেলা হাজতে প্রেরণের নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের রংপুর পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, আসামি জামিনে মুক্ত হয়ে পলাতক থাকার সম্ভাবনা থাকায় আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি ইমরান চৌধুরী আকাশের চার দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। আবু সাঈদ হত্যা মামলায় এখন পর্যন্ত দুই পুলিশসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বৈদেশিক মুদ্রা অর্জনে যেসব কারণে পিছিয়ে বরিশাল
রমজান মাসেও ভেজাল জুস তৈরি

গ্রেপ্তার ইমরান চৌধুরী আকাশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ ছাড়াও শেখ রাসেল শিশুকিশোর ক্রীড়াচক্রের সভাপতি পদে রয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর রংপুর থেকে পালিয়ে নিজ জেলা জামালপুরের ইসলামপুর চর গঙ্গাপাড়া এলাকায় আশ্রয় নিয়েছিলেন আকাশ। তিনি উপজেলার গঙ্গাপাড়া এলাকার শাহ নেওয়াজের ছেলে।

নিষিদ্ধ সংগঠন ইসলামপুর উপজেলা ছাত্রলীগের কমিটিতে ১ নম্বর সদস্য হিসেবে রয়েছেন আকাশ। গত ১৫ ফেব্রুয়ারি সেখান থেকে তাকে গ্রেপ্তার করে রংপুর পিবিআইয়ের কাছে হস্তান্তর করে পুলিশ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছরের ১৬ জুলাই কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ। এ ঘটনায় গত বছরের ১৮ আগস্ট আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পিবিআইকে তদন্তের ভার দিয়েছেন আদালত। এ ছাড়া মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও অনুসন্ধানের তালিকায় রয়েছে।

ফরহাদুজ্জামান ফারুক/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রিমান্ডমামলাছাত্রলীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

জুলাই হত্যাযজ্ঞট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ, নারীর মামলা