• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মানিকগঞ্জ

সেই জুলহাসের জন্য টাকা পাঠালেন তারেক রহমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমানিকগঞ্জ
৫ মার্চ ২০২৫, ১৭:৪২
অ+
অ-
সেই জুলহাসের জন্য টাকা পাঠালেন তারেক রহমান

চার বছর চেষ্টার পর উড়োজাহাজ তৈরি করে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইটঘর তেওতা এলাকার তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা। তরুণ এই যুবকের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

বুধবার (৫ মার্চ) দুপুরে শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজার এলাকায় গিয়ে জুলহাস মোল্লার হাতে তারেক রহমানের পক্ষ থেকে ৫০ হাজার টাকা তুলে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

চার বছর চেষ্টার পর আকাশে উড়লো জুলহাসের বিমান
রমজান সবার জীবনে বয়ে আনুক শান্তি-সুখের বার্তা : তারেক রহমান

জুলহাস মোল্লা বলেন, কখনো ভাবিনি আমার এই কাজ এত মানুষের নজরে আসবে। তারেক রহমান স্যারের সহযোগিতা আমার জন্য বড় প্রেরণা। এই টাকা দিয়ে আমি আরও ভালো কিছু করার চেষ্টা করব। শুধু বিমান তৈরিতেই সীমাবদ্ধ থাকতে চাই না। ভবিষ্যতে আরও বড় উদ্ভাবনের মাধ্যমে দেশের নাম উজ্জ্বল করতে চাই।

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা বলেন, জুলহাসের মতো তরুণরাই আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যৎ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্বদাই প্রতিভাবান মানুষদের পাশে থাকার চেষ্টা করেন। আমরা তার নির্দেশে জুলহাসের পাশে এসে দাঁড়িয়েছি।

আরও পড়ুন

মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীর পাশে তারেক রহমান
মানিকগঞ্জের মেধাবী শিক্ষার্থী নন্দীনির পাশে দাঁড়ালেন তারেক রহমান

আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, জুলহাসের এই উদ্ভাবন দেশের জন্য গৌরবের। তার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার ক্ষেত্রে আমরা আরও সহযোগিতা তাকে করব।

বিজ্ঞাপন

তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা দৌলতপুর উপজেলার জিয়নপুর বিকেএস উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে এসএসসি পাস করেন। এরপর পরিবারে দারিদ্র্যের কারণে লেখাপড়া করতে পারেননি। জীবিকার তাগিদে জুলহাস বর্তমানে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন।

সোহেল হোসেন/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

তারেক রহমানবিএনপিমানবিক পোস্ট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী