• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ফরিদপুর

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেল ট্রাক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিফরিদপুর
৬ মার্চ ২০২৫, ১৭:৫৪
অ+
অ-
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেল ট্রাক

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভাঙ্গা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক দোকানে ঢুকে গেছে। এতে দুটি দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছেন দোকানিরা। পুলিশ ট্রাকটি আটক করেছে।  

বিজ্ঞাপন

ভাঙ্গা বাজারের প্রধান সড়কের পান বাজার মোড়ে বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা বাজার প্রধান সড়কের শ্রী দুর্গা ভান্ডার নামক একটি মুদি দোকান এবং সুফিয়ান সু স্টোর নামক একটি জুতার দোকানে মালভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে।

শ্রী দুর্গা ভান্ডারের মালিক বিপ্লব সাহা (৪৫) জানান, ট্রাকটি তাদের মুদি দোকানে ঢুকে গেলে দোকানের সামনের অংশ ব্যাপক ক্ষতি হয়। দুর্ঘটনায় তাদের দোকানের কমপক্ষে আড়াই লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে। ভাগ্যক্রমে দোকানের ক্যাশে বসে থাকা তার ভাই সুভাষ সাহা (৩৬) বেঁচে গেছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে সুফিয়ান সু স্টোরের মালিক মিজানুর রহমান জানান, তার দোকানের ডেকোরেশনের আসবাবপত্র ও ফ্যান নষ্ট হয়েছে। জুতা ও স্যান্ডেলসহ কয়েক লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে। 

ভাঙ্গা বাজারের ব্যবসায়ীরা জানান, ট্রাকটি চালকের সহকারী চালাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়।

ভাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম জানান, ট্রাকটি থানায় আনা হয়েছে। তবে চালক পলাতক। দুটি দোকানের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জহির হোসেন/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুর্ঘটনাসারাবাংলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

গাইবান্ধায় বাড়িতে লুকানো ৭২ বস্তা ভিজিএফের চাল জব্দ

গাইবান্ধায় বাড়িতে লুকানো ৭২ বস্তা ভিজিএফের চাল জব্দ

গাইবান্ধায় ঝড়ে ৩ শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড

গাইবান্ধায় ঝড়ে ৩ শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড

ইসলামপুর থানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ৭ শ্রমিক আহত

ইসলামপুর থানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ৭ শ্রমিক আহত