• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ব্রাহ্মণবাড়িয়া

আবাসিক হোটেলে আগুনে ব্রাহ্মণবাড়িয়ার স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়া
৬ মার্চ ২০২৫, ২০:৫৯
অ+
অ-
আবাসিক হোটেলে আগুনে ব্রাহ্মণবাড়িয়ার স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

রাজধানীর শাহজাদপুরে বীর উত্তম রফিকুল ইসলাম অ্যাভিনিউয়ে অবস্থিত সৌদিয়া আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সাগর মিয়া ওরফে এমদাদ সাগরের (৩২) মৃত্যু হয়েছে। গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে হোটেলটিতে আগুনে চারজনের মৃত্যু হয়। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে সাগরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী।

নিহত সাগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের মৃত জারু মিয়ার ছেলে। তিনি বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন এবং বর্তমানে  স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

সাগরের পরিবারের সদস্যরা জানান, এক মাস আগে সাগর মালয়েশিয়া যান। সেখান থেকে শ্রীলঙ্কা হয়ে ২৮ ফেব্রুয়ারি দেশে ফিরে সৌদিয়া হোটেলে ওঠেন। সোমবার দুপুরে হোটেলে ভয়াবহ আগুন লাগলে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

কক্ষ নম্বর ৪০২ : ছেলেকে বিদায় জানাতে এসে চিরবিদায় নিলেন বাবা
শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, চারজনের মৃত্যু

নিহত সাগরের মামাতো ভাই লিটন মুন্সি বলেন, আমরা কেউ জানতাম না সাগর হাসপাতালে ভর্তি। গুলশান থানা পুলিশ আজ (বৃহস্পতিবার) আমাদের ফোন দিয়ে তার মৃত্যুর খবর জানায়। গুলশান থানা থেকে নিহতের পাসপোর্টের ছবি পাঠানোর পর আমরা তার পরিচয় নিশ্চিত করি। কীভাবে আগুন লেগেছে তা তদন্ত করছে ঢাকার পুলিশ।

সৌদিয়া হোটেলের অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী। 

বিজ্ঞাপন

মাজহারুল করিম অভি/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অগ্নিকাণ্ডনিহত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

বরিশালে ওষুধ কারখানায় আগুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত