• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. শেরপুর

শেরপুরের আ.লীগ নেতা সবুর ময়মনসিংহে গ্রেপ্তার  

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিশেরপুর 
৭ মার্চ ২০২৫, ২২:১৪
অ+
অ-
শেরপুরের আ.লীগ নেতা সবুর ময়মনসিংহে গ্রেপ্তার  

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১১নং বাঘবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুরকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (৭ মার্চ) দুপুর ১টার দিকে ময়মনসিংহ শহরের জিলা স্কুল এলাকাস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানা পুলিশের ওসি শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের কোতোয়ালি থানা পুলিশ শহরের জিলা স্কুল এলাকায় আব্দুস সবুরের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ময়মনসিংহের কোতোয়ালি থানায় দায়েরকৃত বিষ্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আব্দুস সবুর নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি। এ ছাড়া তিনবারের বাঘবেড় ইউপি চেয়ারম্যান। এর আগে তিনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতি ছাড়াও নাজমুল স্মৃতি কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। সম্প্রতি তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের অধিকাংশ সদস্য নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন করেন।

বিজ্ঞাপন

মো. নাইমুর রহমান তালুকদার/এমজেইউ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারআওয়ামী লীগচেয়ারম্যান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২

মার্চের প্রথম দুই সপ্তাহে রাজধানীতে ডিবির ব্লক রেইডে গ্রেপ্তার ১২৬

মার্চের প্রথম দুই সপ্তাহে রাজধানীতে ডিবির ব্লক রেইডে গ্রেপ্তার ১২৬

আলোচিত দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

আলোচিত দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার