• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ময়মনসিংহ

ত্রিশালে ট্রেনের ইঞ্জিনে আগুন, আতঙ্কিত যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকময়মনসিংহ
৮ মার্চ ২০২৫, ১৩:২৭
অ+
অ-
ত্রিশালে ট্রেনের ইঞ্জিনে আগুন, আতঙ্কিত যাত্রীরা

ময়মনসিংহের ত্রিশালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনের ভেতরে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আশপাশের এলাকায় ব্যাপক ধোঁয়া ছড়িয়ে পড়লে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

শনিবার (৮ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ধলা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ট্রেনচালক ও রেল কর্মকর্তারা তাৎক্ষণিক ঘটনাটি বুঝতে পেরে ইঞ্জিনে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ আনেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

চিকিৎসক সংকটে মিলছে না কাঙ্ক্ষিত সেবা, বাড়ছে চিকিৎসা ব্যয়
সেহরির সময় বাবাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

বিজ্ঞাপন

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ধলা স্টেশন পার হওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনের ভেতরে আগুন ধরে প্রচুর ধোয়া বের হতে থাকে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয় এবং ঢাকা-দেওয়ানগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তবে বেলা সকাল সাড়ে ১০টার দিকে ওই ট্রেনে বিকল্প ইঞ্জিন যুক্ত করা হয়। পরে ট্রেনটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। বর্তমানে ঢাকা-দেওয়ানগঞ্জ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন এই ওসি।

মো. আমান উল্লাহ আকন্দ/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নিত্যপণ্যের দামে সামঞ্জস্য আনতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি : বাণিজ্যমন্ত্রী

নিত্যপণ্যের দামে সামঞ্জস্য আনতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি : বাণিজ্যমন্ত্রী

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

‘শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে’

ফরজানা শারমিন পুতুল‘শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে’