• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সুনামগঞ্জ

হুজরা খানায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
১০ মার্চ ২০২৫, ০০:০৮
অ+
অ-
হুজরা খানায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম আটক

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া মসজিদের হুজরা খানায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম শফিকুর রহমানকে (৪২) আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

আটক শফিকুর সিলেটের গোয়াইনঘাট থানার বানী গ্রামের বাসিন্দা। তিনি ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া মসজিদে ইমাম হিসেবে নিযুক্ত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই মসজিদটিতে রমজান মাস উপলক্ষ্যে পবিত্র কোরআন শিক্ষার আয়োজন করা হয়। সেখানে কোরআন শিখতে আসত ধর্ষণের শিকার কিশোরী। অভিযুক্ত ইমাম শফিকুর রহমান ভুক্তভোগী কিশোরীকে বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে। এরমধ্যে গত বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে যোহরের নামাজের বিরতিতে অন্যান্য ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা বের হয়ে গেলে কৌশলে মসজিদের হুজরা খানায় ওই কিশোরীকে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং কাউকে জানালে হত্যার হুমকি দেয়। কিশোরী ভয়ে বিষয়টি গোপন রাখে এবং নিয়মিত কুরআন শিক্ষা কার্যক্রমে যেতে থাকে। কিন্তু শনিবার(৮ মার্চ) তারিখে একইভাবে সে আবারও তাকে হুজরা খানায় নিয়ে গিয়ে পুনরায় ধর্ষণ করে। পরে আজ রবিবার (০৯ মার্চ) বিকালে বিষয়টি পরিবারকে জানালে এলাকাবাসী মিলে অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশে সোপর্দ করে।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ ঢাকা পোস্টকে বলেন, আমরা অভিযোগ পেয়েছি। আসামি গ্রেপ্তার আছে। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য কিশোরীকে মেডিকেলে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

তামিম রায়হান/এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ধর্ষণ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

প্রেমিকাকে ধর্ষণের দায়ে প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড

প্রেমিকাকে ধর্ষণের দায়ে প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড

নোয়াখালীতে বিয়ের প্রলোভনে তালাকপ্রাপ্ত নারীকে গণধর্ষণ

নোয়াখালীতে বিয়ের প্রলোভনে তালাকপ্রাপ্ত নারীকে গণধর্ষণ

জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড

জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড