• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. টাঙ্গাইল

আ. লীগ এমপির বাড়িতে মানসিক ভারসাম্যহীনদের নেওয়া নারী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিটাঙ্গাইল
১০ মার্চ ২০২৫, ০৫:৩২
অ+
অ-
আ. লীগ এমপির বাড়িতে মানসিক ভারসাম্যহীনদের নেওয়া নারী গ্রেপ্তার

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের বাসা ভাঙচুর, লুটপাট, দখল ও ১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় সমন্বয়ক পরিচয়ধারী মারইয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেপ্তার করছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (৯ মার্চ) রাতে শহরের পশ্চিম আকুর-টাকুরপাড়া (হাউজিং) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে মানসিক ভারসাম্যহীনদের নিয়ে সাবেক এমপির বাড়ি দখল করেন ওই নারী। পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে শনিবার রাতে বাড়িটি দখলমুক্ত করে। এরপর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, জোয়াহেরুল ইসলামের স্ত্রী রওশন আরা খান রোববার সকাল ১১টায় টাঙ্গাইল থানায় লিখিতভাবে অভিযোগ করেন। এতে তিনি সমন্বয়ক পরিচয় দানকারী মিষ্টির বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছেন। এ ছাড়াও আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি সাধন করেছে বলে দাবি করেন। তিনি আরও বলেন, পূর্বপরিকল্পিতভাবে তালা ভেঙে ১৭ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে রুমে প্রবেশ করায়। এ নিয়ে প্রশ্ন করলে অভিযুক্ত মিষ্টি ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন, নয়ত সাত দিনের মধ্যে বাড়ি পুড়িয়ে ফেলার হুমকি দেন।

বিজ্ঞাপন

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ জানান, বাড়িঘর ভাঙচুর, লুটপাট, দখল ও চাঁদা দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে টাঙ্গাইল সদর থানার একটি মামলা রুজু করা হয়। পরে একটি আভিযানিক টিম আসামি মারিয়াম মোকাদ্দেস মিষ্টিকে (২৭) গ্রেপ্তার করে। এ বিষয়ে অন্যান্য আসামিদের শনাক্তসহ গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪