• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. লক্ষ্মীপুর

জেলেদের হামলায় নৌপুলিশসহ আহত ৪, আটক ১৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিলক্ষ্মীপুর
১০ মার্চ ২০২৫, ০৮:৩৮
অ+
অ-
জেলেদের হামলায় নৌপুলিশসহ আহত ৪, আটক ১৩

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ শিকার বন্ধে অভিযানের সময় নৌপুলিশ কর্মকর্তাসহ চারজনের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে ১৩ জেলেকে আটক করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে সদর মডেল থানায় বাদী হয়ে পৃথক চারটি মামলায় দায়ের করেছে নৌপুলিশ।

বিজ্ঞাপন

রোববার (৯ মার্চ) রাতে মজুচৌধুরীর হাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) সোহেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, দুপুরে মামলায় আটক জেলেদেরকে গ্রেপ্তার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায় সদর মডেল থানা পুলিশ।

আহতরা হলেন—নৌপুলিশের ইনচার্জ সোহেল আহমেদ, নায়েক সুকুমার রায়, কনস্টেবল জাহাঙ্গীর হোসেন ও তাদের ট্রলার মাঝি জামাল হোসেন।

আরও পড়ুন

সপ্তাহ পেরিয়ে গেলেও ভোলার জেলেদের ভাগ্যে জোটেনি খাদ্য সহায়তা
এক ইলিশের দাম ১৪ হাজার টাকা

বিজ্ঞাপন

নৌপুলিশ জানায়, শনিবার রাতে সদর উপজেলায় মেঘনা নদীর সাহেবের চর এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করছিলেন জেলেরা। খবর পেয়ে নৌপুলিশের একটি দল অভিযানে যায়। এ সময় জেলেরা পুলিশকে লক্ষ্য করে লাঠিসোঁটা দিয়ে হামলা করে। জেলেদের হামলায় সোহেলসহ তিনজন নৌপুলিশ সদস্য ও ট্রলার মাঝি আহত হন। পরে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১৩ জেলেকে আটক করা হয়। এ সময় চারটি নৌকা ও ৫৩১ মিটার কারেন্ট জাল ও ১৮ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। আহত পুলিশ সদস্যরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মজুচৌধুরীর হাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) সোহেল আহমেদ বলেন, আটক জেলেদের নামে সদর থানায় জাটকা ইলিশ সংরক্ষণ আইন, পুলিশের ওপর হামলাসহ পৃথক চারটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করে থানা পুলিশ। আদালত গ্রেপ্তারকৃতদের জেলা কারাগারে পাঠায়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা ইলিশ রক্ষায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস মেঘনা নদীতে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ। নিষেধাজ্ঞা পালনে নদীতে অভিযান চালাচ্ছে মৎস্য অফিস এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

হাসান মাহমুদ শাকিল/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জেলেহামলাআহতআটক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান