• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মাগুরা

মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমাগুরা
১০ মার্চ ২০২৫, ১১:১১
অ+
অ-
মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে

নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া শিশুকে ধর্ষণের ঘটনায় আসামিদের রোববার (৯ মার্চ) দিনের বেলা আদালতে হাজির করতে পারেনি পুলিশ। পরিস্থিতি বিবেচনায় গভীর রাতে রিমান্ড আবেদনের শুনানি করেছেন আদালত।

বিজ্ঞাপন

এ সময় আদালত মামলার প্রধান আসামি হিটু শেখকে সাত দিন এবং অন্য তিন আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পাঁচ দিন করে রিমান্ড প্রাপ্তরা হলেন—হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম, বড় ছেলে সজীব শেখ ও ছোট ছেলে রাতুল শেখ।

মাগুরা জেলা কারাগারের জেল সুপার মহিউদ্দিন হায়দার বলেন, রোববার দিবাগত গভীর রাতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে একটি আদেশ দেওয়া হয়। সেই আদেশের পরিপ্রেক্ষিতে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার থাকা চার আসামিকে জেলা কারাগার থেকে প্রিজনভ্যানে করে আদালত চত্বরে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছরের শিশু
মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় মামলা, সব আসামি গ্রেপ্তার
মাগুরায় আদালতে বিক্ষোভ, ধর্ষকদের পক্ষে দাঁড়াবেন না কোনো আইনজীবী

বিজ্ঞাপন

মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন বলেন, পুলিশের পক্ষ থেকে আসামিদের সাত দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়েছিল। মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন প্রধান আসামি ধর্ষণের শিকার শিশুটির বোনের শ্বশুর হিটু শেখের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর তিন আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি। আদালত আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে নিজেদের নির্দোষ দাবি করেন আসামিরা। রিমান্ড না দেওয়ার আর্জি করেন তারা।

উল্লেখ্য, গত শনিবার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় মামলা করেন। আসামিরা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

বর্তমানে শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাছিন জামান/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ধর্ষণরিমান্ডমামলানারী নির্যাতন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

প্রেমিকাকে ধর্ষণের দায়ে প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড

প্রেমিকাকে ধর্ষণের দায়ে প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড

নোয়াখালীতে বিয়ের প্রলোভনে তালাকপ্রাপ্ত নারীকে গণধর্ষণ

নোয়াখালীতে বিয়ের প্রলোভনে তালাকপ্রাপ্ত নারীকে গণধর্ষণ

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে, ৫ জন কারাগারে

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে, ৫ জন কারাগারে