• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রংপুর

রংপুরে ৭ দিনে ৩১ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকরংপুর
১০ মার্চ ২০২৫, ১২:১৮
অ+
অ-
রংপুরে ৭ দিনে ৩১ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

রংপুরে এক সপ্তাহে ৩১ লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। আরও ১৪১টি অবৈধ ইটভাটা উচ্ছেদেরে প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১০ মার্চ) সকালে রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম এ তথ্য নিশ্চিত করেন ।

এর আগে, রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল জানিয়েছেন, রংপুর জেলায় মোট ২৪০টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৭২টিই অবৈধ পরিবেশগত লাইসেন্স না থাকা এবং প্রয়োজনীয় শর্ত না মেনে অবৈধভাবে এসব ভাটা ইট উৎপাদন করছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি মাটির ওপরের অংশ তুলে নেওয়ায় জমির উর্বরতা নষ্ট হয়ে কৃষিতে নেতিবাচক প্রভাব পড়ছে।

তিনি আরও বলেন, সম্প্রতি উচ্চ আদালত সারা দেশের সব অবৈধ ইটভাটা উচ্ছেদে নির্দেশ দিয়েছে। এ কারণে অবৈধ ভাটায় ইট উৎপাদন বন্ধে অভিযান শুরু হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩
রংপুরে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি

এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম জানান, অভিযানের অংশ হিসেবে গত এক সপ্তাহে রংপুর সদর উপজেলার ৮, পীরগঞ্জ ৪, কাউনিয়া ৩, তারাগঞ্জ ৩, বদরগঞ্জ ২, মিঠাপুকুর ৬, পীরগাছার ২টিসহ জেলায় মোট ৩১টি ইটভাটার চিমনির আগুন নিভিয়ে এবং ভেঙে দিয়ে কার্যক্রম বন্ধ করা হয়েছে। এসব অভিযানে জেলা-উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বিএসটিআইয়ের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন ।

আবারও উচ্ছেদ অভিযান শুরু হবে জানিয়ে তিনি বলেন, কোনোভাবেই অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না। যারা জোর করে ইটভাটা চালু রাখার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

ফরহাদুজ্জামান ফারুক/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অভিযান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

বিএসটিআইয়ের অভিযানপরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার

পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার

ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ

ময়মনসিংহে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান

বিদ্যুৎ সাশ্রয়ে রাজধানীতে ডেসকোর বিশেষ অভিযান