• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. লক্ষ্মীপুর

ভেজাল খাদ্য : ভ্রাম্যমাণ আদালতে ২ প্রতিষ্ঠানের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিলক্ষ্মীপুর
১১ মার্চ ২০২৫, ১২:৫৯
অ+
অ-
ভেজাল খাদ্য : ভ্রাম্যমাণ আদালতে ২ প্রতিষ্ঠানের জরিমানা

লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল খাদ্যদ্রব্য মজুদ-সরবরাহ ও বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় আকাশ চন্দ্র সাহা নামে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করায় ব্যবসায়ী তৌহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ মার্চ) ভোরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রশাসন জানায়, সোমবার (১০ মার্চ) রাতে লক্ষ্মীপুর পৌরসভার বাস টার্মিনাল এলাকায় আকাশ তার মালিকানাধীন অক্ষয় স্টোরে নিম্নমানের ভেজাল শিশু খাদ্য, নকল চাষি ভাই চাল, বনফুল লাচ্ছি সেমাইসহ বিপুল ভেজাল খাদ্য মজুদ-সরবরাহ ও বিক্রি করে আসছে। সেখানে অভিযান চালিয়ে অভিযোগের প্রমাণ পাওয়া যায়৷ এতে ব্যবসায়ী আকাশকে নিরাপদ খাদ্য আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই এলাকায় তৌহিদুলের মালিকানাধীন বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে অবহেলা ও অসতর্কতার সহিত পণ্য উৎপাদন করা হয়। এতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তার ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন— জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ডা. সুমধু চক্রবর্তী, লক্ষ্মীপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ আব্দুল্লাহ হিল হাকিম, সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক তাজুল ইসলাম, কমলনগর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক রিয়াজ উদ্দিন ও লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্যরা। 

বিজ্ঞাপন

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা বলেন, ব্যবসায়ী আকাশকে নিম্নমানের ভেজাল পণ্য মজুদ, সরবরাহ ও বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অপর ব্যবসায়ী তৌহিদুলকে এক সপ্তাহের মধ্যে বেকারির স্বাস্থ্যসম্মত পরিবেশ ও মানসম্মত খাবার উৎপাদনে সময় বেঁধে দেওয়া হয়। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এআইএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভ্রাম্যমাণ আদালতজরিমানা

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানে ১৭ লাখ টাকা জরিমানা

পরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

বিএসটিআইয়ের অভিযানপরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

Google News
নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলের কারাদণ্ড

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলের কারাদণ্ড