• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পিরোজপুর

মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তার নারীসহ মাদক সেবনের ছবি ভাইরাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপিরোজপুর
১১ মার্চ ২০২৫, ২২:৩৫
অ+
অ-
মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তার নারীসহ মাদক সেবনের ছবি ভাইরাল
ইনসেটে অভিযুক্ত বাবুল সরকার

পিরোজপুর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বাবুল সরকারের এক নারীর সঙ্গে মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল থেকে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে পিরোজপুর জেলাভিত্তিক বিভিন্ন ফেসবুক গ্রুপে ছবিটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

বিজ্ঞাপন

ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকার একটি রুমে খাটের ওপরে বসে নিজে খালি গায়ে ও খোলামেলা পোশাকের এক নারীর সঙ্গে বসে মাদক সেবন করছেন। 

স্থানীয় কয়েকটি সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শাখার বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি এই পরিচয়ে বিভিন্ন দপ্তরে প্রভাব খাটিয়ে চলতেন।

এ বিষয়ে জানতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাবুল সরকারের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন কেটে দেন। এমনকি তার কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি। তিনি কোথায় আছেন তা অফিসের অন্য কর্মচারীরাও সঠিকভাবে বলতে পারেননি। কোন বক্তব্য দিতেও রাজি হননি।

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক মো. তানভীর হোসেন খানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকেও পাওয়া যায়নি।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) পিরোজপুর জেলা শাখার সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী বলেন, তদন্ত করে দেখা হোক যদি এ ঘটনা সত্যি হয় তবে অনতিবিলম্বে তাকে চাকরিচ্যুত করা হোক।

পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান ঢাকা পোস্টকে বলেন, ছবিটি আমি দেখিনি, তবে বিষয়টি শুনেছি। আমি সহকারী পরিচালক বাবুল সরকার এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো।

বিজ্ঞাপন

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ ঢাকা পোস্টকে বলেন, এটা নিয়ে তদন্ত চলছে তদন্ত শেষ হলে বিস্তারিত জানতে পারবেন।

শাফিউল মিল্লাত/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মাদকমাদকবিরোধী অভিযান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার

রশি টানিয়ে ইয়াবা বিক্রি করা সেই বিএনপি নেতা বহিষ্কার

রশি টানিয়ে ইয়াবা বিক্রি করা সেই বিএনপি নেতা বহিষ্কার

গৌরনদীতে শিক্ষার্থীদের সন্ধ্যার পর আড্ডা নিষিদ্ধ, মাইকিং করে সতর্কতা

গৌরনদীতে শিক্ষার্থীদের সন্ধ্যার পর আড্ডা নিষিদ্ধ, মাইকিং করে সতর্কতা

নওগাঁয় মদপানে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ জন

নওগাঁয় মদপানে যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ জন