• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নাটোর

ভিডিও করায় সাংবাদিকদের ওপর সাবেক এসপির হামলা, থানায় অভিযোগ 

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনাটোর 
১২ মার্চ ২০২৫, ০১:৫৬
অ+
অ-
ভিডিও করায় সাংবাদিকদের ওপর সাবেক এসপির হামলা, থানায় অভিযোগ 

নাটোরে আদালত চত্বরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বরখাস্ত পুলিশ সুপার এসএম ফজলুল হকের বিরুদ্ধে নাটোর সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এক সাংবাদিক।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাতে নাটোরের কর্মরত ভয়েস অব এশিয়া ও স্থানীয় দৈনিকের রিপোর্টার কাউছার হাবীব বাদি হয়ে এই অভিযোগ দায়েন করেন। 

অভিযোগে বলা হয়— ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত বরখাস্তকৃত পুলিশ সুপার এসএম ফজলুল হক স্ত্রীকে নির্যাতনের মামলায় নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা দিতে আসেন। এসময় আদালতের বিচারক জামিন না মঞ্জুর জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। এই খবর পেয়ে নাটোরের গণমাধ্যম কর্মীরা কোট হাজতের সামনে উপস্থিত হয়ে ফুটেজ ধারণ করতে গেলে বরখাস্তকৃত পুলিশ সুপার আমাকেসহ বেশ কয়েকটি গণমাধ্যমের ক্যামেরা পার্সনের ওপর হামলা করেন। 

আরও পড়ুন

ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা করলেন সাবেক এসপি
নাটোরে ভুট্টাখেত থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
সাড়ে ৪ হাজার কোয়েল পাখির মৃত্যু, স্বপ্ন শেষ রায়হানের

বিজ্ঞাপন

এই ঘটনায় বরখাস্তকৃত পুলিশ সুপার ফজলুল হকের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন সংশোধনী ২০১৯ এর ৪ ধারা মোতাবেক দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন করছি। 

এসময়  উপস্থিত ছিলেন, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফরাজী আহমেদ রফিক বাবন, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাজমুল হাসান, একাত্তর টেলিভিশনের নাটোর প্রতিনিধি বুলবুল আহমেদ, ঢাকা পোস্টের নাটোর প্রতিনিধি গোলাম রাব্বানী, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোরের নাটোর প্রতিনিধি নাসিম উদ্দিন নাসিম, এনটিভির নাটোর প্রতিনিধি হালিম খান, সময় টেলিভিশনের নাটোর প্রতিনিধি আল মামুন, এটিএন বাংলার নাটোর প্রতিনিধি জুলফিকার হায়দার জোসেফ, এখন টেলিভিশনের নাটোর প্রতিনিধি মাহবুব হোসেনসহ নাটোরের তিন‌ প্রেসক্লাবের সাংবাদিকরা।

থানা থেকে বের হয়ে একাত্তর টেলিভিশনের নাটোর প্রতিনিধি ও সাংবাদিক নেতা বুলবুল আহমেদ বলেন, একজন আসামি পুলিশ হেফাজতে থেকে ফ্রি স্টাইলে সন্ত্রাসীর মত হামলা করলো সাংবাদিকদের উপর। তার হাতে কোনো হাতকড়া কেন ছিল না। এমনকি তাকে কেউ ধরেও ছিল না। তাকে হাজতখানায় না রেখে কেন ভিআইপি মর্যাদায় বসানো হয়েছিল কোট ইন্সপেক্টরের কক্ষের সোফায়। সাময়িক বরখাস্তকৃত এই পুলিশ সুপার নিশ্চয় আইনের ঊর্ধ্বে নন। এতে কোট পুলিশের কর্মকর্তা এবং সাধারণ পুলিশ সদস্যদের দায়িত্ব অবহেলা পরিষ্কারভাবে পরিলক্ষিত হয়েছে। আমরা চাই  আইনের শাসনের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস  ধরে রাখার জন্য হলেও অভিযুক্ত সাময়িক বরখাস্ত এই পুলিশ সুপারের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। পুলিশ যদি কোন গাফিলতি করে আমাদের মামলা তদন্তে বা বিচারের ক্ষেত্রে তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

বিজ্ঞাপন

এবিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান ঢাকা পোস্টকে বলেন, সাময়িক বরখাস্ত পুলিশ সুপার এসএম ফজলুল হকের বিরুদ্ধে গণমাধ্যম কর্মীদের ওপর হামলার ঘটনার অভিযোগটি গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

গোলাম রাব্বান/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হামলাসারাবাংলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

আমিরাতে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের