• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পিরোজপুর

পিরোজপুরে দুই ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপিরোজপুর
১২ মার্চ ২০২৫, ০৮:৫৮
অ+
অ-
পিরোজপুরে দুই ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা

পিরোজপুরের মঠবাড়িয়ায় পরিবেশ সুরক্ষায় সেলিম ব্রিকস এবং এএলবি ব্রিকস নামে দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ওই দুই ইটভাটায় কাঁচামালের উৎস সংক্রান্ত ধারা লঙ্ঘনের অপরাধে সংশ্লিষ্ট আইনে দুই লাখ করে মোট চার লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

বিজ্ঞাপন

 মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলার তুষখালী ইউনিয়নের ছোট মাছুয়া গ্রামের এ দুটি প্রতিষ্ঠানে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাইসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুই ইটভাটাকে জরিমানার পাশাপাশি ভাটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব অনুমতিপত্র প্রদর্শন ও সংরক্ষণ ব্যতীত কার্যক্রম বন্ধ রাখার জন্য বলা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে মঠবারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাইসুল ইসলাম বলেন, কাঁচামালের উৎস সংক্রান্ত ধারা লঙ্ঘনের অপরাধে দুটি ইটভাটা প্রতিষ্ঠান মালিককে দুই লাখ করে চার লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ইটভাটা আইন ও পরিবেশ সুরক্ষায় এ অভিযান চলমান থাকবে।

শাফিউল মিল্লাত/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভ্রাম্যমাণ আদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

বিএসটিআইয়ের অভিযানপরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলের কারাদণ্ড

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলের কারাদণ্ড

পচা ডিম দিয়ে বিস্কুট-রুটি তৈরি, লাখ টাকা জরিমানা

পচা ডিম দিয়ে বিস্কুট-রুটি তৈরি, লাখ টাকা জরিমানা