• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রাজশাহী

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত নেতার মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকরাজশাহী 
১২ মার্চ ২০২৫, ১৭:৩৭
অ+
অ-
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত নেতার মৃত্যু 

রাজশাহীর তানোর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আহত বিএনপি নেতা গানিউল ইসলামের (৫০) মৃত্যু হয়েছে। বুধবার (১২ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিজ্ঞাপন

নিহত গানিউল ইসলাম তানোর উপজেলার মোহনপুর গ্রামের মৃত সাজ্জাদ হোসেনের ছেলে। তিনি তানোর উপজেলার পাচন্দ ইউনিয়ন বিএনপির সদস্য।

নিহত গানিউল ইসলামের ভাতিজির জামাই লুৎফর রহমান বলেন, গতকাল মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃঞ্চপুর মোড়ে ইফতার মাহফিলের আগমুহূর্তে খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) মো. শরিফ উদ্দিন ও বিএনপি নেতা মজিবুলের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় উভয় পক্ষের পাঁচজন নেতা-কর্মী আহত হন। এদের মধ্যে গানিউলকে গুরুতর আহত অবস্থায় রামেক হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই আইসিইউতে নেওয়া হয়। আজ বিকেল পৌনে ৩টার দিকে আইসিইউতে তিনি মারা যান।

তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রামেক হাসপাতালে গানিউল ইসলামের মৃত্যু হয়েছে বলে শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

শাহিনুল আশিক/এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপিসংঘর্ষমৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উত্তরায় রিকশা চালককে পিটিয়ে হত্যার গুজব, দফায় দফায় সংঘর্ষ

উত্তরায় রিকশা চালককে পিটিয়ে হত্যার গুজব, দফায় দফায় সংঘর্ষ

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস