• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বরিশাল

তিনদিন ধরে খোঁজ নেই এডিসি রাশেদুলের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকবরিশাল
১২ মার্চ ২০২৫, ২০:৫২
অ+
অ-
তিনদিন ধরে খোঁজ নেই এডিসি রাশেদুলের

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলার আসামি বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম তিনদিন ধরে নিরুদ্দেশ। তিনি ‘আত্মগোপনে’ গেছেন নাকি তার সাথে ‘অন্য কিছু ঘটেছে’ এমন কোনো তথ্য নেই পুলিশের হাতে।

বিজ্ঞাপন

জানা গেছে, ৯ মার্চ দুপুরে নগরীর শীতলাখোলা ট্রাফিক অফিস থেকে বের হন। এরপর তিনি বরিশালে যে বাসায় থাকতেন সেখানে আর ফেরেননি। পাশাপাশি সোমবার, মঙ্গলবার এবং বুধবার কর্মস্থলে যোগদান করেননি। পুলিশের এই কর্মকর্তা ছুটিও নেননি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম তথ্য নিশ্চিত করে বলেন, তিনদিন ধরে তিনি কর্মস্থলে আসছেন না। বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্সকে জানানো হয়েছে। এ বিষয়ে হেডকোয়ার্টার্স পদক্ষেপ গ্রহণ করবে।

প্রসঙ্গত, ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর রামপুরায় বিল্ডিংয়ের কার্নিশে ঝুলতে থাকা এক আন্দোলনকারীরে গুলি করে পুলিশ। সেই ঘটনায় রামপুরা থানায় দায়ের হওয়া মামলার আসামি এডিসি রাশেদুল ইসলাম। ২০২৪ সালের সেপ্টেম্বরে বরিশাল মেট্রোপলিটন পুলিশে যোগ দেন এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

সৈয়দ মেহেদী হাসান/এমএএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন জেলায় নতুন পুলিশ সুপার