• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন 

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনারায়ণগঞ্জ 
১২ মার্চ ২০২৫, ২২:১৯
অ+
অ-
নারায়ণগঞ্জে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১২ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকার মৃত মিনহাজ উদ্দিনের ছেলে মো. জিয়া ব্যাপারী (৪৫) ও কুমিল্লার মুরাদনগরের নিয়ামতপুর এলাকার মো. মুন্না ওরফে আলাউদ্দিন (২৭)। এর মধ্যে মো. জিয়া ব্যাপারী রায় ঘোষণার সময়ে আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ২০২০ সালের একটি মাদক মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একজন পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়া ইস্যু করা হয়েছে।

বিজ্ঞাপন

আদালতের ১নং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, ২০২০ সালের ৩০ এপ্রিল কুমিল্লা থেকে অনুসরণ করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় গিয়ে ৫৯ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করে র‌্যাব-১১ কুমিল্লার একটি দল। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হলে সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।

মেহেদী হাসান সৈকত/এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মাদককারাগার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে

ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার