• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রংপুর
রাশেদ খান

ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় গণঅধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকরংপুর
১৫ মার্চ ২০২৫, ০৪:৫৪
অ+
অ-
ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেছেন, রাষ্ট্র সংস্কারের অন্যতম উৎপাদন হলো নির্বাচন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় গণঅধিকার পরিষদ। তার আগে সরকারকে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না—এটি আমাদের স্পষ্ট কথা।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে গণঅধিকার পরিষদ জেলা ও মহানগরের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারকে এনজিও সরকার উল্লেখ করে মুহাম্মদ রাশেদ খান বলেন, গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচন—তিনটি আলাপ একইসঙ্গে হতে হবে। কেউ কেউ গণহত্যার বিচারের আগে নির্বাচন নয়, এমনটি বলছেন। স্বৈরাচার হাসিনাসহ আওয়ামী লীগের বড় বড় নেতারা ভারতে পালিয়ে গেছে। তারা যদি দেশে না আসে, তাহলে কি আপনারা নির্বাচন করবেন না। গণহত্যার বিচারে গত সাত মাসেও প্রত্যাশা অনুযায়ী কার্যক্রম লক্ষ্য করা যায়নি। এখন পর্যন্ত সরকার নির্বাচন নিয়ে কোনো রোডম্যাপ প্রকাশ করতে পারেনি।

আরও পড়ুন

নুরুল হক নুরকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গণঅধিকারের নিন্দা
খালেদা জিয়াকে ইফতারের দাওয়াত দিলো গণঅধিকার পরিষদ

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, জাতীয় পার্টি স্বৈরাচরের দোসর। এই দল গণতন্ত্রকে ধ্বংস করেছে। রংপুরবাসীকে বলবো, জাতীয় পার্টি থেকে বেরিয়ে এসে গণঅধিকার পরিষদের ছায়াতলে চলে আসুন। 

এ সময় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ হোসেন বাবু, কেন্দ্রীয় নির্বাহী সংসদের উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজীবসহ অন্যরা।

ফরহাদুজ্জামান ফারুক/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গণ অধিকার পরিষদনির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’