• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. গাইবান্ধা

গাইবান্ধায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিগাইবান্ধা
১৬ মার্চ ২০২৫, ০৭:৩২
অ+
অ-
গাইবান্ধায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাহরিয়ার খাঁন বিপ্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) রাত ৯টার দিকে উপজেলা শহরের চৌমাথা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার সাহরিয়ার খাঁন বিপ্লব সাদুল্লাপুর উপজেলা সদরের পশ্চিমপাড়ার বাসিন্দা এবং প্রয়াত ফরহাদ খানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শনিবার রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন সাহরিয়ার খাঁন বিপ্লব। এ সময় আগে থেকে অনুসরণ করা থানা পুলিশের একটি দল উপজেলা শহরের চৌমাথা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, গত বছরের ২৬ আগস্ট জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সদর থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর থানা হেফাজতে বিপ্লবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ রোববার তাকে আদালতে পাঠানো হবে।

রিপন আকন্দ/এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারচেয়ারম্যানআওয়ামী লীগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২