• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নওগাঁ
মামলা দায়ের

নওগাঁয় অবৈধভাবে মজুত ২৩৮ টন ধান ও চাল উদ্ধার, গুদাম সিলগালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনওগাঁ
১৮ মার্চ ২০২৫, ০৭:৩৪
অ+
অ-
নওগাঁয় অবৈধভাবে মজুত ২৩৮ টন ধান ও চাল উদ্ধার, গুদাম সিলগালা

নওগাঁ শহরের পার-নওগাঁ এলাকায় অবস্থিত মেসার্স সুফিয়া অটোমেটিক রাইস মিলে অবৈধভাবে ধান ও চাল মজুত করার অভিযোগে চালকলটির মালিক শফিকুল ইসলাম নাথুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে খাদ্য বিভাগ। একইসঙ্গে মজুত করা ২০৩ টন ধান ও ৩৫ টন চালসহ গুদামটি সিলগালা করেছে জেলা প্রশাসন। 

বিজ্ঞাপন

সোমবার (১৭ মার্চ) বিকেলে জেলা প্রশাসনের সিনিয়র সরকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তার অবৈধ মজুদ বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই নির্দেশনা দেন।

অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব বিন জামান প্রত্যয়, নওগাঁ জেলা খাদ্য বিভাগের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল ইমরানসহ জেলা খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এ বিষয়ে সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অবৈধ মজুতের কারণে মিলার এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে চালের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ যৌথভাবে অভিযান শুরু করেছে। অভিযানে বিধি বহির্ভূতভাবে ধান ও চাল মজুত করায় ওই রাইস মিল মালিকের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মজুত করা চাল ও ধানের গুদামে সিলগালা করা হয়েছে। 

বিজ্ঞাপন

মনিরুল ইসলাম শামীম/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভ্রাম্যমাণ আদালত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

বিএসটিআইয়ের অভিযানপরিমাণে কম ডিজেল দেওয়ায় চট্টগ্রামে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

নাটোরে ২ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলের কারাদণ্ড

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জেলের কারাদণ্ড

পচা ডিম দিয়ে বিস্কুট-রুটি তৈরি, লাখ টাকা জরিমানা

পচা ডিম দিয়ে বিস্কুট-রুটি তৈরি, লাখ টাকা জরিমানা