• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রাজবাড়ী

রাজবাড়ীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিরাজবাড়ী
১৮ মার্চ ২০২৫, ০৯:৪৮
অ+
অ-
রাজবাড়ীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে গণধর্ষণে জড়িত এজাহারভুক্ত পলাতক আসামি মশিউর রহমান মিথুন মোল্লাকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।

বিজ্ঞাপন

সোমবার (১৭ মার্চ) বিকেল ৩টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার।

গ্রেপ্তার মিথুন মোল্লা রাজবাড়ী পৌর এলাকার ৫নং ওয়ার্ড সজ্জনকান্দা মধ্য পাড়া এলাকার মো. রহমত মোল্লার ছেলে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুমিল্লা বারের সাবেক সম্পাদক কারাগারে
ডিসি অফিসের কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবি, আটক ১

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়িছে, গত ২৮ ফেব্রুয়ারি রাতে ভিকটিমের (২২) রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুরের ভাড়া বাসায় মেহমান হারুন (৪০) প্রবেশ করলে আসামি মিথুনসহ (২৮) অন্যান্য আসামিরা ওই বাসায় আসে এবং ভিকটিম ও হারুন অসামাজিক কার্যকলাপ করছে বলে ভয় দেখিয়ে হারুনের কাছে ২ লাখ টাকা দাবি করে। এ সময় নগদ ১০ হাজার টাকা ও বিকাশের মাধ্যমে আরও ৬৭ হাজার টাকা হারুনের কাছ থেকে জোরপূর্বক নিয়ে নেয় মিথুনসহ অন্যান্য আসামিরা। তবে দাবিকৃত অবশিষ্ট টাকা না পেয়ে আসামি মিথুনসহ অনান্য আসামিরা ভিকটিমকে ওই দিন রাতেই পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম (২২) নিজে বাদী হয়ে ২৯ জানুয়ারি রাজবাড়ী সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকেই ধর্ষক মিথুন পলাতক ছিলেন।

র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার বলেন, র‍্যাব-১০-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর এলাকায় অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার আসামি মিথুনকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ধর্ষণগ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২