• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সাতক্ষীরা

মসজিদের পিলার ধসে প্রাণ গেল কিশোরের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিসাতক্ষীরা
১৯ মার্চ ২০২৫, ০৭:২৫
অ+
অ-
মসজিদের পিলার ধসে প্রাণ গেল কিশোরের

সাতক্ষীরায় মসজিদের একটি পিলার ধসে তাওসিফ তাজ (১৩) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৫টার দিকে সাতক্ষীরা সদরের বৈকারী বাজার জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামালের ভাতিজা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আসরের নামাজ শেষ করে তাওসিফ মসজিদ থেকে বের হওয়ার সময় দোলতলার একটি পুরনো পিলার হঠাৎ তার মাথার ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মসজিদের আরও দুইজন মুসল্লি আহত হন।

আরও পড়ুন

বোরকা পরে পালানোর সময় ধর্ষককে গণধোলাই
সেই মন্টু চন্দ্র দাসের বাড়িতে পুলিশ মোতায়েন

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তারা জানান, মসজিদের পুরোনো অবকাঠামো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল, যা আগে থেকেই সংস্কারের প্রয়োজন ছিল। কিন্তু যথাযথ উদ্যোগ না নেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অনেকে অভিযোগ করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিনুল হক বলেন, মসজিদের পিলার ধসে এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এ ঘটনার পর এলাকাবাসী মসজিদের পুরোনো স্থাপনাগুলো দ্রুত সংস্কার এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন। তারা বলেন, যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে যেন আর কোনো প্রাণহানি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের উদ্যোগ নিতে হবে।

বিজ্ঞাপন

ইব্রাহিম খলিল/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

দেড় বছরের শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা