• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঠাকুরগাঁও

মুক্তিপণের ২৫ লাখ দিয়েও মিলনকে জীবিত পেল না পরিবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিঠাকুরগাঁও
২০ মার্চ ২০২৫, ০৮:০৭
অ+
অ-
মুক্তিপণের ২৫ লাখ দিয়েও মিলনকে জীবিত পেল না পরিবার

ঠাকুরগাঁওয়ে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলন হোসেন নামের এক কলেজ ছাত্রকে অপহরণ করেছিল একটি চক্র। তাদের চাওয়া মুক্তিপণের ২৫ লাখ টাকা দিয়েও মিলনকে জীবিত পাওয়া গেল না। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

বিজ্ঞাপন

আটকদের দেওয়া তথ্য অনুযায়ী মিলনের মরদেহ উদ্ধারের কাজ চলছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে দুই অপহরণকারী আটক ও মিলনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান।

আটকরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর বিট বাজার এলাকার মো. মতিয়ার রহমানের ছেলে মো. সেজান আলী। তবে তাৎক্ষণিকভাবে আরেকজন আটককৃতের নাম-পরিচয় পুলিশের পক্ষ থেকে দেওয়া সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ, ২৫ লাখেও মেলেনি মুক্তি

সদর থানার ওসি শহিদুর রহমান বলেন, অনেক দিন ধরে আমরা এই বিষয়ে কাজ করছিলাম। কিন্তু কোনো ক্লু পাচ্ছিলাম না। অবশেষে প্রযুক্তির সহযোগিতায় দুইজনকে আটক করা হয়। তারা স্বীকার করেছে যে তারা মিলনকে খুন করেছে এবং তাদের দেওয়া তথ্যমতে মরদেহ উদ্ধারের কাজ চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক সেজান আলীর বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের নিচ থেকে মিলনের গলিত মরদেহ উদ্ধারের কাজ চলছে।

বিজ্ঞাপন

রেদওয়ান মিলন/এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আটকসারাবাংলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

গাইবান্ধায় বাড়িতে লুকানো ৭২ বস্তা ভিজিএফের চাল জব্দ

গাইবান্ধায় বাড়িতে লুকানো ৭২ বস্তা ভিজিএফের চাল জব্দ

গাইবান্ধায় ঝড়ে ৩ শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড

গাইবান্ধায় ঝড়ে ৩ শতাধিক বাড়িঘর লণ্ডভণ্ড

ইসলামপুর থানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ৭ শ্রমিক আহত

ইসলামপুর থানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ৭ শ্রমিক আহত