বিজ্ঞাপন

মাগুরায় ৩০০ শিক্ষার্থীর অংশগ্রহণে কুরআন প্রতিযোগিতা

মাগুরায় ৩০০ শিক্ষার্থীর অংশগ্রহণে কুরআন প্রতিযোগিতা

মাগুরায় বার্ষিক কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) মাগুরা জেলা মডেল মসজিদ মিলনায়তনে আদ দাওয়াহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এই প্রতিযোগিতায় ৩০০ শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

এতে অতিথি ছিলেন, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের প্রধান দেলোয়ার হোসেন খান। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন, মুফতি রেজাউল করীম, মুফতি আরিফুল হক, মুফতি লোকমান হোসেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম সাইফ, অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, দৈনিক যুগান্তর পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি সাংবাদিক আবু বাসার আখন্দ।

আদ দাওয়াহ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে হাফেজ মো. সাকিবুল ইসলাম বলেন, প্রতিবছর মাদরাসা শিক্ষার বাইরে সাধারণ শিক্ষার্থীদের পবিত্র আল-কুরআন তিলাওয়াত শেখা এবং তদানুযায়ী আমল করার প্রতি উদ্বুদ্ধ করার লক্ষ্যে আদ দাওয়াহ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এক ঘণ্টার মাদরাসা কর্মসূচির আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করাসহ অংশগ্রহণকারী সবাইকে পুরস্কার দেওয়া হয়েছে।

তাছিন জামান/এএমকে